রাজধানীতে কলেরার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০১:৫৪ পিএম

রাজধানীতে শুরু হলো কলেরার দ্বিতীয় ডোজের টিকাদান। বুধবার (৩ আগস্ট) ঢাকার পাঁচটি স্থানে এক মাস পর স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরি,বি) এই টিকাদান শুরু করেছে। চলবে ১০ আগস্ট পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিডিডিআর,বি জানায়, প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকার দুই সিটির প্রায় ৭০০ কেন্দ্রে টিকা দেওয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জুন থেকে দুই জুলাই পর্যন্ত যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুরের ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জন মানুষকে কলেরার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল। পূর্বের কেন্দ্রেই টিকা কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ নিতে হবে।

দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিপ কোম্পানি লিমিটেডের তৈরি ইউভিকল পল্গাস নামের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া এ কলেরার টিকা এক বছর থেকে শুরু করে তার বেশি বয়সীদের ওপর প্রয়োগ করা হবে। 

আরও পড়ুন: ডিএমপি'র অভিযানে রাজধানীতে গ্রেপ্তার আরও ৫৩

অন্তঃসত্ত্বা নারী এবং যারা গত দুই সপ্তাহের মধ্যে অন্য কোনো টিকা নিয়েছেন তারা ব্যতীত সবাই এই টিকা নিতে পারবেন। এই টিকা নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা করানোর প্রচলিত নিয়ম বদলানোর কথা ভাবছে সরকার। ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে এসব শিক্ষার্থীর পুনরায়...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়ার গুরুতর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়া দিল্লি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে যন্তর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা নজিরবিহীন রাজপথ ঘেরাও কর্মসূচিকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লি এখন পুরোপুরি এক অবরুদ্ধ দুর্গে পরিণত হয়েছে। হাজার হাজার পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন এবং প্রধান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর