নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১১:১২ পিএম

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন হাজী খোরশেদ আলী রোডে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে মোঃ আব্দুল কালাম  (৫০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর একটার দিকে এ ঘটনাটি ঘটে।

কালামকে হাসপাতালে নিয়ে আসা পাশের ভবনের বাসিন্দা মোঃ হিমেল ও মোঃ রিয়াদ জানান, নির্মানাধীন পাঁচতলা ভবনে কাজ করার সময় হঠাৎ উপর থেকে পাশে একতালা মাদ্রাসার ছাদের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন কালাম।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকেল পৌনে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত আবুল কালাম বাউফল, পটুয়াখালী জেলা বাউফল বট কাজল,গ্রামের আলী ফকিরের ছেলে। বর্তমানে এলাকায় থাকতেন বলে জানা গেছে।


একাত্তর/এসএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর