অধ্যক্ষসহ তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি আইডিয়াল

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১০:০৪ পিএম

আইডিয়াল কলেজের বহিষ্কৃত অধ্যক্ষসহ তিন শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কিন্তু একমাসেও কোন ব্যবস্থা নেয়নি কলেজটির পরিচালনা পষর্দ। 

এদিকে অধ্যক্ষ জসিম উদ্দিনের নিয়োগের ক্ষেত্রেও মিলেছে জালিয়াতির প্রমাণ। অভিযোগ উঠেছে বহিষ্কৃত এই অধ্যক্ষ দফায় দফায় কলেজের ৫০ লাখ টাকা নিয়েছেন। 

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃপরীক্ষার নামে আদায় করা ২৮ লাখ টাকা কলেজের ব্যাংক একাউন্টে জমা না দিয়ে নিজেই নিয়ে নেন বহিস্কৃত অধ্যক্ষ জসিম উদ্দিন। 

এভাবে কয়েক দফায় কলেজের ৫০ লাখ টাকা নিয়েছিলেন তিনি। অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে লিখিতভাবে এই অভিযোগ জানান কলেজের হিসাবরক্ষক জহুরুল ইসলাম।

অন্যদিকে, অনলাইনে পিএইচডি জালিয়াতিসহ অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় অধ্যক্ষসহ তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে গভর্নিং বডিকে নির্দেশ দিয়েছিলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। কিন্তু একমাসেও কোন ব্যবস্থা নেননি ১৪ বছর ধরে থাকা কলেজটির গভর্নিং বডির সভাপতি পদে থাকা এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান।

একাত্তারের অনুসন্ধান বলছে, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় জসিম উদ্দিনসহ মোট ১৭ জন প্রাথী অংশ নেয়। লিখিত পরীক্ষায় সাত জন পাশ করলেও ফেল করেছিলেন জসিম উদ্দিন। 

পাশ করা সাত প্রার্থীর মৌখক পরীক্ষা নেয়া হলেও তাদের অযোগ্য দেখিয়ে ওই নিয়োগ পরীক্ষা বাতিল করে গভর্নিং বডি। কিছুদিন পর নেয়া দ্বিতীয় পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পান আগের বারের ফেল করা জসিম উদ্দিন। 

উল্লেখ্য, অধ্যক্ষ জসিম উদ্দিন আহমেদ, তৌফিক আজিজ ও তরুণ গাঙ্গুলী ২০১৮ সালে অনলাইন ভিত্তিক পিএইচডি কোর্সে ভর্তি হন। অথচ, বোর্ডের কাছে অনুমোদন দেন দেড় বছর পর অথ্যাৎ ২০২০ সালে।


একাত্তর/আরবিএস   

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর