ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিদ্যুতচালিত গণপরিবহন

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৮:২৫ পিএম

সড়কে ব্যাটারিচালিত রিকশার অবাধ চলাচল নিয়ে ব্যাপক আপত্তি থাকলেও বিদ্যুৎচালিত গাড়ি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন এ খাতের বিশেষজ্ঞরা।

তবে, অফপিক আওয়ার বা রাতে চার্জ দেয়ার বাধ্যবাধকতার পাশাপাশি সোলারভিত্তিক চার্জিং স্টেশন বসানোর পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, বিদ্যুতচালিত গাড়িগুলোই গণপরিবহন খাতের ভবিষ্যৎ।

সারাদেশের জেলা-উপজেলাগুলো ব্যাটারিচালিত রিকশা বা ইজিবাইক যানজটের অন্যতম কারণ  হলেও গ্রামীণ যোগাযোগের অন্যতম বাহন এখন ত্রিচক্র যানটি।

রিচার্জেবল ব্যাটারিতে চলে এই বাহন। বিদ্যুৎ সঙ্কটের এই সময় এসব বাহন কতোটা বিদ্যুৎ খরচ করছে তা নিয়ে বিতর্ক থাকলেও, বিশ্বজুড়েই কিন্তু জনপ্রিয় হচ্ছে বিদ্যুতচালিত বাহন। 

image

এরিমধ্যে আমেরিকা ও ইউরোপের বাজারে বিদ্যুতচালিত গাড়ির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এশিয়ার চীন-জাপানসহ বড় অর্থনীতির দেশেও বিদ্যুতচালিত গাড়ি চলাচল শুরু হয়েছে।

দ্রুত ফুরিয়ে আসছে বিশ্বের খনিজ জ্বালানি। তাই, পরিবহন ব্যবস্থা হয়ে উঠছে বিদ্যুৎ নির্ভর। দেশে ডিসেম্বরে শুরু হতে যাওয়া মেট্রোরেলও চলবে বিদ্যুতে।

কারণ এটি তেল গ্যাস নির্ভর জ্বালানির চেয়ে সাশ্রয়ী। তাই বিদ্যুতচালিত বাহনগুলোকে শৃঙ্খলায় আনার কথা বলেছেন জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন।

মাত্র কয়েক বছর আগে শুরু হওয়া ব্যাটারিচালিত বাহনগুলোর সাথে যুক্ত আছে দেশের অন্তত ১৫ লাখ মানুষের রুটি রুজি। তাই বন্ধ না করাটাই সমাধান নয়।

জ্বালানি উপদেষ্টাও বলছেন, ভবিষ্যতে বিদ্যুতচালিত গাড়িই হয়ে উঠবে সুলভে চলার অন্যতম চাবিকাঠি। তাই বিদ্যুতচালিত গাড়ির ব্যবস্থাপনাকে শৃঙ্খলায় আনার উদ্যোগ নেয়া হচ্ছে।

আরও পড়ুন: নতুন ভাড়া নিয়ে বিপাকে যাত্রী ও বাসমালিক দু’পক্ষই

তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, খনিজ জ্বালানি উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে এখন গোটা বিশ্ব তৎপর। বাংলাদেশকেও আগামীতে সেই পথেই যেতে হবে।

বিদ্যুতচালিত গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির ব্যাপারে উদ্যোগ নেয়া হলেও, ঝুঁকিপূর্ণ বিবেচনায় ব্যাটারিচালিত রিকশার পক্ষে নন এই উপদেষ্টাসহ কোন পক্ষই।


একাত্তর/আরএ

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর