সেনাবাহিনীর বহরে যুক্ত হলো ১৮ আরবিয় ঘোড়া

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১২:৪৫ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর অশ্বারোহী বহরে যুক্ত হলো আরও ১৮টি আরবিয় ঘোড়া। কাতার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ঘোড়াগুলো উপহার দেওয়া হয়।

সোমবার (৮ আগস্ট) কাতারের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে শুভেচ্ছা উপহার হিসেবে ঘোড়াগুলো দেওয়া হয়। 

বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সচিব জর জেনারেল মো. খালেদ আল মামুন বলেন, সোমবার বিকেল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোড়াবাহী বিশেষ বিমানটি অবতরণ করে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাতার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ১৮টি ঘোড়া হস্তান্তর করা হয়। আর শুভেচ্ছা উপহার হিসেবে তাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী চিত্রা হরিণ হস্তান্তর করে বাংলাদেশ সেনাবাহিনী।

image


কাতার সশস্ত্র বাহিনীর প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আজিজ আল সুলাইতি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম হামাদ আল-আকীল আল-নাবেত জুনের প্রথমভাগে বাংলাদেশ সফর করেন। এই সফর পরবর্তী পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়নের উদ্যোগ হিসেবেই এই উপহার বিনিময়।

আরও পড়ুন: ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে রাজধানীতে তাজিয়া মিছিল

এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও নিবিড় হবে বলে আশা করা হচ্ছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর