বঙ্গবন্ধু নিয়ে তথ্যের সঙ্কট পূরণে কাজ চলছে: মোস্তফা জব্বার

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১০:৫৭ পিএম

বঙ্গবন্ধুকে নিয়ে অনলাইনে তথ্যের সঙ্কট আছে উল্লেখ করে সে অভাব পূরণের কাজ চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটির সদস্য সন্তানদের নিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক আবৃত্তির আসর ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

সেগুনবাগিচায় ডিআরইউ-কার্যালয়ের নসরুল হামিদ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এ আবৃত্তি আসরে অংশ নেয় ২৮ জন শিশু।

অনুষ্ঠানে মন্ত্রী জানান, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ডিজিটাল করতে কাগজের পাঠ্যবইয়ের পরিবর্তে সরকার সফটওয়্যার ও কার্টুনের মাধ্যমে পড়াকে মজার করে তোলার চেষ্টা করা হচ্ছে। 

image


এ সময় মন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশে শিশুরা আর পুতুল নয়, রোবট নিয়ে খেলবে। তিনি, শিশুকিশোরদের ডিজিটাল জগতে নিয়ন্ত্রিত বিচরণকে উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহবান জানান।

আরও পড়ুন: এফডিসিতে চলছে বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী

এদিকে অনুষ্ঠানের অতিথি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ বঙ্গবন্ধু হত্যার রহস্য উন্মোচনে বিশেষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান। 

তিনি বলেন, সাংবাদিকদেরও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার আসল রহস্যগুলো বের করে আনা দায়িত্ব। বঙ্গবন্ধুকে নিয়ে অপপ্রচারকারীরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে বলেও জানান তিনি।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর