আরও এক কোটি ডোজ ফাইজারের টিকা পাঠালো যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০২:৫১ পিএম

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশের মানুষের জন্য আরও এক কোটি ডোজ ফাইজারের টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে কোভ্যাক্সের আওতায় দেশটি থেকে সাড়ে আট কোটি ডোজ টিকা পেলো বাংলাদেশ। 

মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ বছরের বেশি বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্কদের টিকাদান কর্মসূচি এগিয়ে নিতে এই টিকা সহায়ক হবে বলে তারা আশা করছে।

যুক্তরাষ্ট্র মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড মহামারী রুখতে বাংলাদেশ আন্তর্জাতিক সহায়তার আওতায় যে পরিমাণ টিকা পেয়েছে, তার দুই-তৃতীয়াংশের বেশি এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা অনুদান এবং টিকা বিষয় সহায়তা ছাড়াও কোভিড-১৯ মোবাকিলায় আরও এক হাজার ৪০০ কোটি টাকার বেশি অনুদান বাংলাদেশ পেয়েছে যুক্তরাষ্ট্র থেকে।

টিকার শীতকালীন মজুদ, পরিবহন ও নিরাপদ ব্যবাহারে সহায়তা হিসেবে বিশ্বব্যাপী টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম- কোভ্যাক্স কার্যক্রমে যুক্তরাষ্ট্র ৪০০ কোটি ডলার অনুদান দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন: বিশ্বে করোনা: বেড়েছে মৃত্যু, আক্রান্ত কমেছে

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সহায়তার মাধ্যমে কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা আরও উন্নত হয়েছে এবং বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকা নেওয়ার ন্যয়সঙ্গত সুযোগ তৈরিতে বৃহত্তম দাতা দেশের মর্যাদা লাভ করেছে যুক্তরাষ্ট্র।


একাত্তর/এসি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অদূরে চেস্টনাট রিজের ‘থ্রিফোল্ড এডুকেশনাল সেন্টারে’ দুই দিনব্যাপী ‘চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি’...
বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
তিনজন নারী শেফ। যারা লড়াই করেছেন জেন্ডারভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে। নানা প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত হয়েছেন সফল। তাদের লড়াইকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র "আ ওম্যানস প্লেস"। যুক্তরাষ্ট্র...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর