সানজানার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনা মামলা

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৭:৫৫ পিএম

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মুসাদ্দিকার মৃত্যুর ঘটনায় তার মা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বাবা শাহীন আলমের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

এদিকে, সানজানার মরদেহের ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট চিকিৎসক কথা বলতে রাজি না হলেও পুলিশের দাবি এটি আত্মহত্যা।

রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যান বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সানজানা (২১)।

রোববার (২৮ আগস্ট) প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এক মানববন্ধনে সানজানাকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে তার বাবাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। বলছে, সানজানা আত্মহত্যা নয় হত্যাকাণ্ডের শিকার।

শনিবার বেলা ১২টা ২১ মিনিট পর্যন্তও ব্র্যাকেরই আরেক বড় আপুর সাথে হোয়াটসঅ্যাপে গল্প করছিলো সানজানা।

আর তাকে আহত অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের নথি বলছে প্রবেশের সময় ছিল দুপুর ১টা ১৯ মিনিট।

অর্থাৎ এই এক ঘণ্টার মধ্যেই কোন এক সময় তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। শরীরে ছিলো বেশ কিছু আঘাতের দাগ। 

পরিবারের অভিযোগ, ঘটনার দিন সকালেই তার বাবা তাদের হাজি ক্যাম্পের ফ্লাটে ঢুকে মাসহ সানজানাকে মারধর করেছিল।

এরপর মা থানায় অভিযোগ জানাতে গেলে সেখান থেকে মেয়েতে হাসপাতালে নেওয়ার খবর পায় বলে একাত্তর টেলিভিশনকে জানিয়েছেন সানজানার মামা।

সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতে এটি কোনভাবেই আত্মহত্যা না, হত্যা। বাবার বিচার দাবি করে মানববন্ধনে তারা জানায় এমন ভয়াবহ নির্যাতন আগেও সয়েছে সানজানা।

এ ঘটনায় মা বাদি হয়ে রাজধানীর দক্ষিণখান থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, বাবা শাহীন আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ বলছে, বাবার দ্বিতীয় বিয়ের পর সাংসারিক অশান্তি ও নির্যাতন নিয়ে কয়েক দফা পুলিশের কাছে গিয়েছিল মা মেয়ে। চিরকুটেও অভিযুক্ত করে তার বাবার নাম লিখে গিয়েছিল।

দক্ষিণখান থানার ওসি মামুনুর রশীদ বলেন, কাপড় শুকানোর জন্য বাসার সিকিউরিটি কাছ থেকে ছাদের চাবি নিয়ে ওই ছাত্রী তাদের ১০তলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।

তিনি জানান, মৃত শিক্ষার্থীর বাবা শাহীন আলম পাঁচ বছর আগে তাদের না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। ক’দিন আগে দ্বিতীয় বিয়ের বিষয়টি জানাননি হলে দুই পরিবারের মধ্যে টানাটানি চলে।

আরও পড়ুন: সানজানার মৃত্যুর বিচার চেয়ে সড়কে সহপাঠীরা

এরপর সানজানার মা দুই মাস আগে তার বাবাকে ডিভোর্স দেন। এজন্য তার বাবা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফিসহ আনুষঙ্গিক খরচাদি দিতেন না বলে জানা গেছে।

এদিকে, রোববার সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সানজানার মরদেহের ময়নাতদন্ত হলেও এনিয়ে কথা বলতে রাজি হয়নি সংশ্লিষ্ট চিকিৎসক।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর