রাজধানীতে ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:৪০ পিএম

রাজধানীর বংশালে ভবনের ছাদ রেলিংয়ে বসে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবশত পড়ে গিয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আরমানুউজ্জামান জিসান (১৮)। তিনি উদয়ন স্কুল এন্ড কলেজের এইচএসসির ছাত্র ছিল।

জিসানের বাবা মো. আনোয়ার হোসেন টঙ্গীতে থাকেন। তার বাড়ি যশোর।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফিরোজ আলম বলেন, বাড়ির সপ্তম তলা ছাদের ওপর রেলিংয়ে বসে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবশত পাশের বাড়ির তয় তলার ছাদের ওপর পরে যায় জিসান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আগারগাঁও নিউরোসাইন্স ইনিস্টিউটের জরুরী বিভাগে রাখা হয়েছে।

আরও পড়ুন: নিজ গ্রামে উষ্ণ সংবর্ধনা পেলেন সাফজয়ী সাবিনা

মৃতের মামা রেজাউল হোসেন অনিকের বরাতে তার বন্ধু ও পাশের বাড়ির মো. আরমান ভূঁইয়া জানান, জিসান ছোটবেলা থেকে তার নানা-নানীর সাথে রজনী ঘোষ লেনের সপ্তম তলা ভবনের ৫ম তলায় ভাড়া বাসায় থাকতো।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর