মিতু হত্যাকাণ্ড নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মামলা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৯ পিএম

আলোচিত মিতু হত্যা নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি মডেল থানায় এ মামলা করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।

এতে আসামি করা হয়েছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন, সাবেক এসপি বাবুল আকতার, বাবুল আকতারের ভাই হাবিবুর রহমান লাবু ও বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার পর ধানমন্ডি থানায় আসেন পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে মামলা দায়ের করেন চারজনের বিরুদ্ধে।

বাদী বনজ কুমার মজুমদারের পক্ষে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। পরে এটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত নিয়ে সম্প্রতি একটি ভিডিও প্রচার হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেখানে পিবিআই প্রধানকে অভিযুক্ত করে মিথ্যা তথ্য প্রচার করা হয়। সেই তথ্য প্রচার করেন প্রবাসী ইলিয়াস হোসেন, বাবুল আক্তার ও তার ভাই হাবিবুর রহমান লাবুসহ চারজন।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, পিবিআই প্রধানের সঙ্গে কথা হয়েছে। মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলামকে।

পিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ওই ভিডিওসহ সব কিছুই ভুয়া ও বানোয়াট তাই আইনি প্রতিকার পেতেই করা হয়েছে এ মামলা।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু।

আরও পড়ুন: ভোট নিয়ে আওয়ামী লীগের দিবা স্বপ্ন ভেঙে দেয়া হবে: বিএনপি

ঘটনার সময় এসপি বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে বাবুল আক্তারের দায়ের করা মামলায় মিতু হত্যাকাণ্ডে তারই সম্পৃক্ততা পায় পিবিআই।

image


এরপর গত বছরের ১২ মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার দিন বাবুলকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন মিতুর বাবা।

ওই দিনই মামলাটিতে বাবুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পিবিআই। সেই থেকে কারাগারে আছেন বাবুল আকতার। দুটি মামলারই তদন্ত করছে পিবিআই।

এদিকে ইলিয়াসের ভিডিও প্রকাশের পরই বনজ কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেন বাবুল আক্তার। তবে, সে আবেদন খারিজ করে দেয় আদালত।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর