গ্রামে বসেই দু’লাখ টাকা আয় করছেন তৃষ্ণা দেও

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৯:০৮ পিএম

গ্রামে প্রতিদিন গড়ে বিদ্যুৎ থাকে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা। ইন্টারনেটের গতিও দুর্বল। সম্বল বলতে নিজের সাদামাটা একটি কম্পিউটার।

আর তা দিয়েই মাসে প্রায় দু’লাখ টাকা আয় করছেন শেরপুরের গারো সম্প্রদায়ের একমাত্র ফ্রি-ল্যান্সার তৃষ্ণা দেও। জানান, অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়েও ফিরিয়ে দেয়ার গল্প।

শেরপুরের শেষ গ্রাম- কাকরকান্দি। গারোপল্লীর তৃষ্ণা দেও'র দিন শুরু হয় গ্রামের আর দশটা মেয়ের মতই। ভোরের আলো ফুটতেই, উঠোনজুড়ে ব্যস্ততা।

তবে কিছু পরে এই তৃষ্ণাই হয়ে ওঠেন তথ্যপ্রযুক্তির পেশাজীবী এক নারী। নিজের কম্পিউটারটি খুলে ডুবে যান গ্রাফিক্স ডিজাইনের জগতে।

২০১৯ সালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে এমবিএ শেষ করে ঢাকার একটি প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগে চাকরি নেন তৃষ্ণা দেও।

image


দিও। তবে কাজের ধরনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি। কিছুদিন পর চাকরি ছেড়ে চলে যান কাকরকান্দিতে। এ সময় এক পরিচিতের কাছে জানতে পারেন ফ্রিল্যান্সিংয়ের কথা।

দেরি না করে ময়মনসিংহের নকরেক আইটি ইনস্টিটিউটে ভর্তি হন গ্রাফিকস ডিজাইন কোর্সে। প্রতি শুক্র ও শনিবার গ্রাম থেকে ময়মনসিংহে যেতেন ক্লাস করতে।

প্রশিক্ষণ নেওয়ার প্রায় ছয় মাস পর তৃষ্ণা ৮৬ ডলারের একটি কাজ পান। কাজের মান ভালো হওয়ায় সেই গ্রাহকের মাধ্যমে আরও সাতটি কাজ পেয়ে যান তিনি।

সেখান থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ফ্রিল্যান্সার হিসেবে নিজের বয়স ছয় মাসও হয়নি, অথচ এই ছোট্টঘরে বসেই এখন আয় করছেন প্রায় দুই লাখ টাকা।

বর্তমানে ফ্রিল্যান্সার হিসেবে করছেন বিভিন্ন পোস্টারের নকশা,ভিজিটিং কার্ড, রেস্টুরেন্টের খাবারের তালিকা,ফুডক্যাটালগ ডিজাইনসহ অনেক কিছু।

তৃষ্ণা বলেন, শুরুতে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে সমস্যা হয়েছিল। মনে আছে, বাংলাদেশের এক গ্রাহক আমাকে তাঁর একটি কাজের নকশা ১৭ বার পরিবর্তন করিয়েছিলেন।

image


তিনি আরও বলেন, ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ে আমার। ভালো মানের কাজের অর্ডার পেতে থাকি। ফলে আয়ের পরিমাণও বাড়ে।

তৃষ্ণা জানান, বর্তমানে তিনি প্রতি মাসে কমপক্ষে ৬০ হাজার টাকা আয় করেন। তবে গ্রামে বিদ্যুৎ আর ইন্টারনেট কাঠামো ভালো হলে মাসে দুই লাখ টাকা আয় হবে।

তৃষ্ণার বড় উৎসাহ তার বাবা। আর বাবা রবার্ট রেমা জানান, তৃষ্ণার মাধ্যমে এই পেশা নিয়ে আগ্রহ ছড়িয়েছে গোটা সম্প্রদায়ের মধ্যে।

এরিমধ্যে নিজের কাজের পাশাপাশি গ্রামের মেয়েদেরও ফ্রিল্যান্সিং শেখাচ্ছেন। ভবিষ্যতে গ্রামের ছেলেমেয়েদের ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে চান তৃষ্ণা দেও।


একাত্তর/আরবিএস  

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর