রাজধানীতে ট্রেন টিকেট কালোবাজারি চক্রের পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১১:১৫ পিএম

রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে টিকেট কালোবাজারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে বিপুল পরিমাণ ট্রেনের টিকেট জব্দ করেছে র‌্যাব-৩।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল থেকে কমলাপুর রেলস্টেশন এলাকায় দুটি আলাদা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চক্রের মূলহোতা মো. সেলিম (৪৮), মো. শাহ আলম (৩৪), মো. লিটন (৩৫), মো. আ. রশিদ ফকির (৩০) ও খোকন মিয়া (৫৮)। তাদের কাছ থেকে ট্রেনের ৮৮টি টিকিট, চারটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৪৪৭ টাকা উদ্ধার করা হয়। 

র‍্যাব-৩ জানায়, এই কালোবাজারি চক্রটির মূলহোতা সেলিম এবং অন্যান্য সদস্যরা মিলে কমলাপুর রেলস্টেশনে লাইনে দাড়িয়ে এক একটি এনআইডি দিয়ে চারটি করে টিকিট সংগ্রহ করে। এছাড়াও তারা অনলাইনে বিভিন্ন পরিচয়পত্র (এনআইডি) ও মুঠোফোন নাম্বার ব্যবহার করেও টিকিট সংগ্রহ করে থাকে।  

এই চক্রটি মূলত তিস্তা এক্সপ্রেস, এগারো সিন্দুর প্রভাতী, মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং পারাবত এক্সপ্রেস ট্রেনের টিকেট কালোবাজারি করে থাকে। 

আরও পড়ুন: ঢামেকে ভুল রক্ত প্রয়োগে রোগীর মৃত্যুর অভিযোগ

জিজ্ঞাসাবাদে জানা যায়, ঈদসহ বিভিন্ন ছুটি এবং উৎসবকে কেন্দ্র করে তারা এক একটি টিকিট ৩-৪ গুন বেশি দামে বিক্রি করে থাকে। মুলহোতা সেলিম জানায়, তারা গত কোরবানির ঈদের সময় ৫০০ টাকার টিকিট সর্বোচ্চ ২০০০ টাকায়ও বিক্রি করেছে। 

গ্রেপ্তার সেলিমের নামে টিকিট কালোবাজারির দায়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মোট সাতটি মামলা রয়েছে। অপর আসামি শাহ আলমের নামে টিকেট কালোবাজারির তিনটি মামলা রয়েছে। 


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর