মাপে কম পাওয়ায় পাকিজা ফেব্রিকসকে আড়াই লাখ টাকা জরিমানা

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৯:১৫ পিএম

বহর লেখা ৩৬, অথচ কাপড় মেপে পাওয়া গেলে ৩৩ ইঞ্চি। ফলে, ঢাকার ইসলামপুরে অবস্থিত ‘পাকিজা ফেব্রিকস’কে আড়াই লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আবার অনুমোদন না নিয়েই কাপড়ে বিএসটিআই’র লোগো ব্যবহার করায় ইসলামপুরের ‘মদিনা টেক্সটাইল’কে এক লাখ টাকা জরিমানা করে বিএসটিআই। 

বুধবার (২ নভেম্বর) রাজধানীর ইসলামপুরে কাপড়ের পাইকারি বাজারে অভিযানে দেখা যায় এসব চিত্র।

অভিনব প্রতারণা আশ্রয় নিচ্ছেন কাপড় ব্যবসায়ীরা। মাপে কম দিয়ে, নিয়মিত ভোক্তাকে ঠকাচ্ছেন উৎপাদক থেকে শুরু করে পাইকারী এবং খুচরা বিক্রেতারা। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, নাম করা ‘পাকিজা ফেব্রিকস’র শোরুমে অভিযানে দেখা যায়, থানের গায়ে লেখা ৩৬ ইঞ্চির বহর। অথচ মেপে পাওয়া যায় কোনটাতে ৩২, কোনটাতে ৩৩ ইঞ্চি। অর্থাৎ মাপে ৩ থেকে ৪ ইঞ্চি কম দিয়ে ভোক্তাদের ঠকাচ্ছেন তারা। ফলে তাদের জরিমানা গুনতে হয় আড়াই লাখ টাকা। 

আরও পড়ুন: কেয়ার মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল

পাকিজা ফেব্রিকস কালেকশনের ম্যানেজার আব্দুল মাসুম জানান, মাড় দিলে কমে যায় কাপড়ের বহর। তবে বহর যেটুকু কম, সেটিই স্টিকারে না লেখাটা তাদের ভুল হয়েছে বলেও তিনি স্বীকার করেন।   


একাত্তর/জো

East Baker Bread-এর মান ও প্রিজারভেটিভ ব্যবহার নিয়ে সম্প্রতি যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে ভোক্তাদের কাছে সঠিক ও যাচাইযোগ্য তথ্য তুলে ধরতে বিভিন্ন স্বীকৃত ল্যাবরেটরিতে পণ্যের নমুনা...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
দেশীয় বাজারে থাকা বিভিন্ন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার তথ্যে জনমনে ছড়ানো আতঙ্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি জানিয়েছে,...
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর