বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার নিন্দা

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৭:১৮ পিএম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনেরা। 

শুক্রবার (৪ নভেম্বর) নাসির উদ্দীন ইউসুফের সই করা বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারের নামে বিরোধী রাজনৈতিক দলের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক অপশক্তির যোগসাজশে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এই আন্দোলনকারীদের মূল লক্ষ্য।

বিবৃতিদাতারা সোচ্চার কণ্ঠে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন।

এতে বলা হয়, মুখে গণতন্ত্রের কথা বললেও চিহ্নিত হামলাকারীরা যে প্রকৃতপক্ষে গণতন্ত্র এবং ভিন্নমতকে ধারণ করে না, এ সত্য নতুন করে আবার প্রমাণিত হলো। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নামে কার্যত এই আন্দোলন মুক্তিযুদ্ধ ও মুক্তবুদ্ধিবিরোধী একটি অপকৌশল।

আরও পড়ুন: ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন তিন ডিসেম্বর

বিবৃতিতে গ্রেপ্তার হামলাকারীদের দ্রুত বিচারিক আদালতে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি দেশবাসীকে যেকোনও ধরনের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন— হাসান ইমাম, অনুপম সেন, সারওয়ার আলী, আবেদ খান, নাসির উদ্দীন ইউসুফ, শাহরিয়ার কবীর, মুনতাসীর মামুন, মুহাম্মদ সামাদ, গোলাম কুদ্দুছ, কাজী মুকুল ও আহকামউল্লাহ।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর