ভাঙা হচ্ছে নীলক্ষেত মার্কেটের দেড় শতাধিক দোকান

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১০:১৬ পিএম

রাজধানীর নীলক্ষেত রোডের সাইড মার্কেটে (তুলা মার্কেট বা লেপ-তোশক মার্কেট) উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশ

প্রতিষ্ঠানটি বলছে, ভবনের দোতলা তিনতলার ১৫০ দোকানই অবৈধ তাই সব দোকান ভেঙে দেবে তারা এদিকে, দোকান মালিকদের দাবি,কোন নোটিশ ছাড়াই ভেঙে দেয়া হচ্ছে দোকান

রোববার সকালে শুরু হওয়া দুই দিনব্যাপি উচ্ছেদ অভিযানের প্রথমদিনে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান

তিনি জানান, মার্কেটের নিচতলার ৩৫টি দোকান শুধু বৈধ যেগুলোর আবার বাড়ানো হয়েছে পেছনের অংশে আর, দোতলা-তিনতলার পুরোটাই অবৈধ

মনিরুজ্জামান বলেন, মেয়র ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে একে একে সব মার্কেটের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করেছেন তার আলোকেই আমাদের এই অভিযান চালানো হচ্ছে

তিনি বলেন, মার্কেটে ১৮৭টি অবৈধ দোকান গড়ে উঠেছিল মেয়র দায়িত্ব গ্রহণের পরপরই বিষয়ে কার্যক্রম শুরু করেন মেয়রের নির্দেশনায় আমরা এই অভিযান পরিচালনা করছি

এই কর্মকর্তা জানান, ২০১২ সাথে সে-সময়ে মেয়রের মদদে বরাদ্দ দেয়া হয় দোকানগুলো যার সাথে জড়িত দক্ষিণ সিটিত তিন কর্মকর্তাকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে

আরও পড়ুন: যৌন হয়রানির অভিযোগে লঙ্কান ক্রিকেটার গ্রেপ্তার

উচ্ছেদ অভিযানে মার্কেট সমিতি সহযোগিতা করছে জানিয়ে মনিরুজ্জামান বলেন,অভিযানের মধ্য দিয়ে নকশা বহির্ভূত দোকান এবং অবৈধ দোকানগুলো উচ্ছেদ কার্যক্রম আরও গতি পাবে

এদিকে, প্রতি মাসে এসব দোকান থেকে যারা ভাড়া তুলতো, আর যারা এসব দোকান টিকিয়ে রেখেছিলো তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মার্কেট সংশ্লিষ্টরা


একাত্তর/আরবিএস

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর