নোয়াখালীতে ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে কোপানোর অভিযোগ

আপডেট : ৩০ মে ২০২১, ০৫:৫১ পিএম

নোয়াখালীর চাটখিলে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের বিরুদ্ধে দুই বোনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ, এসময় মারধর করা হয়েছে বৃদ্ধ বাবা-মা’ও। 

রোববার (৩০ মে) সকাল ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলুশ্রী গ্রামের এ ঘটনা ঘটে। 

ঘটনার দিন বিকেলে বাবা সাহাজ উদ্দিন (৬০) ছেলে কামাল হোসেন (২৮) ও তার ছেলের বউ পূর্ণিমা আক্তারকে (২৩) অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। 

আহতরা হলেন, সাহাজ উদ্দিনের মেয়ে পাখি আক্তার (২৬) ,তানিয়া আক্তার (২৪)।  

ভুক্তভোগী পরিবার জানায়, পাখি আক্তারের সৌদি প্রবাসী সাবেক স্বামী সাইফুল ইসলাম তার  স্ত্রী এবং তার নামে একটি জমি কেনেন। প্রায় দুই বছর আগে সাইফুলের সঙ্গে পাখি আক্তারের ডিভোর্স হয়। এরপর থেকে পাখি আক্তার ওই জায়গা তার বড়ো বোন আমেনা আক্তারের কাছে বিক্রি করে দেন। বোনের কাছে বোন জমি বিক্রি করাতে ভাই কামাল ক্ষুব্ধ হন।    এরপর ভাই কামাল হোসেন তার বোন আমেনা আক্তারের নামের ওই নামীয় জমি নিজে অর্ধেক মালিক বলে দাবি করেন। 

আরও পড়ুন: নীলফামারীতে বাইসাইকেল চোর দলের প্রধান গ্রেপ্তার

এই সূত্র ধরে আজ সকালে ভাই বোনের মধ্যে কথা কাটাকাটি হলে উত্তেজিত হয়ে কামাল বোন পাখি আক্তারকে দা দিয়ে কুপিয়ে আহত করে। খবর পেয়ে ছোট বোন তানিয়া আক্তার এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে খবর পেয়ে পাশের বাড়ি থেকে বাবা-মা এগিয়ে এসে তাকে নিবৃত করতে চাইলে বৃদ্ধ বাবা-মাকেও মারধর করা হয়। এলাকাবাসী আহত অবস্থায় দুই বোনকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, দুই পক্ষেরই লোকজন আহত হয়েছে। উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসি

নোয়াখালী জেলার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামে’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুরনো কমিটি বিলুপ্তি করে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমানকে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আদালত সূত্রের দাবি, চলতি...
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর