হানিফ ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা উল্টে আহত পাঁচ

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১০:৪৮ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা উল্টে চালকসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন। 

বুধবার (২৩ নভেম্বর) রাত সাড়ে নয়টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 

আহতরা হলেন- আলী হোসেন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫৫), শ্যালকের স্ত্রী আলেয়া বেগম (২৮), তার মেয়ে খাদিজা আক্তার (৮) ও সিএনজি অটোরিকশা চালক আইনুল হক (৫০)। 

আহত আলী হোসেন জানিয়েছেন, তার শ্যালকের স্ত্রী আলেয়াকে ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক হাসপাতালে ডাক্তার দেখিয়ে দনিয়া কলেজের পেছনে নিজ বাসায় ফিরছিলেন তারা। পথে সিএনজি অটোরিকশাটি উল্টে গেলে তারা আহত হন। 

পরে আরেকটি দ্রুতগামী অটোরিকশা গিয়ে ঐ অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় অটোরিকশাচালক আব্দুর রব সামান্য আহত হন। 

সিএনজি অটোরিকশা চালক আইনুল হক জানান, ধানমন্ডি থেকে যাত্রী নিয়ে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে দনিয়া যাওয়ার পথে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। 

আরও পড়ুন: চারদিন বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

তিনি জানান, আহতদেরকে ঢামেকের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর