বিএনপি অফিসের সামনে বিস্ফোরণে বেশ কয়েকজন আটক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১০:৩০ পিএম

রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পল্টন থানা পুলিশ।

পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দীন মিয়া বলেন, বেশ কয়েকজনকে সংশ্লিষ্ট থানায় আটক করে নিয়ে আসা হয়েছে। তদন্ত চলছে। যদি কেউ অপরাধী না হয় তাহলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের ছেড়ে দেওয়া হবে।

মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে নয়াপল্টনে আসলেই কি ঘটেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে আমরা বেশ কয়েকজনকে আটক করেছি। 

তিনি বলেন, জনমতে আতঙ্ক তৈরি করা এবং সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা সতর্ক রয়েছি।

নয়া পল্টন থেকে ১০-১৫ জনকে বিএনপির নেতাকর্মীকে আপনার আটক করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০-১৫ জন আটক কিনা সেটা এই মুহূর্তে বলতে পারছিনা তবে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

image


আরও পড়ুন: বনানীতে জঙ্গি আস্তানা সন্দেহে হোটেল ও মেস ঘেরাও

এ ব্যাপারে বিএনপি অফিসের নয়া পল্টনে দপ্তরে কর্মরত রেজাউল করিম অভিযোগ করে বলেন, আমাদের ১০-১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ডিভাইডারের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর