খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করে মানুষের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা নিশ্চিত করে বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসিত। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এর লক্ষ্যমাত্রা অর্জন করে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে স্বীকৃত।

কিন্তু নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হারের কারনে ফিকাল স্লাজ বা মানব বর্জ্য ব্যবস্থাপনা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একে বলা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের স্যানিটেশন সমস্যা। এই অবস্থায় ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদে পরিচালিত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি আগারগাঁও-এর আইএবি অডিটোরিয়ামে বাংলাদেশে এফএসএম নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো পঞ্চম FSM & Emptiers Convention 2022।
এই কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, প্রধান প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আবুল খায়ের, যুগ্ম-সচিব, কেন্দ্রীয় কমিটি এমএবি। আরও উপস্থিত ছিলেন ডক্টর খুরশিদ জেবিন হোসেন তৌফিক, পরিচালক ইউডিডি। আরও উপস্থিত ছিলেন জবান মোঃ জিয়াউল হক, পরিচালক, পরিবেশ বিভাগ (ঢাকা অঞ্চল)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিস শওকাত আরা বেগম, কান্ট্রি ডিরেক্টর, প্রাক্টিকাল একশন বাংলাদেশ।
এরপর দুটি সেশন অনুষ্ঠিত হয়। সর্বশেষে ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান কনভেনশনের সমাপনী বক্তব্য প্রদান করেন।

একাত্তর/এআর
