নিষিদ্ধ হলেও দেদারে বিক্রি হচ্ছে ফানুস ও আতশবাজি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ০৮:৪৯ পিএম

বিক্রি নিষিদ্ধ হলেও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে দেদারে বিক্রি হচ্ছে আতশবাজি। রাজধানীর চকবাজার আর শাঁখারীবাজারে ইংরেজি বছরের শেষ দিনে ছিলো উপচেপড়া ভিড়।

বিক্রেতারাও জানান, এবার ফানুস আর আতশবাজির বাম্পার বিক্রি। তবে ক্রেতাদের অভিযোগ, সুযোগ বুঝে ফানুস আর আতশবাজি দুটোরই দাম বেশি। 

বাংলা বর্ষের চেয়ে ইংরেজি বর্ষবরণে অনেক বাঙালিরই ঝোঁক বেশি। সেজন্য প্রতি বছর ভিড় বাড়ছে ফানুস আর আতশবাজির দোকানে। 

image


করোনার মন্দা কাটিয়ে তাই এবার ফানুস আর আতসবাজির বাজার রমরমা। বছরের শেষ দিনে রাজধানীর চকবাজারে ছিলো ফানুস কিনতে আসা মানুষের উপচেপড়া ভিড়।

পাইকারিতে ফানুস বিক্রি হচ্ছে প্রতিটি ২৬ থেকে ৩০ টাকায়। আর বড় আকারের কিনতে গুণতে হচ্ছে প্রায় দেড়শ টাকা। ক্রেতারা জানালেন, চাহিদা দেখে দাম বাড়ানো হয়েছে।

তবে বিক্রি নিষিদ্ধ হলেও ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে দেদারে বিক্রি হচ্ছে আতশবাজি। বিক্রি হচ্ছে জরির মালা। ঘর কিংবা দোকান সাজাতে এগুলোও বিক্রি হচ্ছে বেশ। 

image


তবে ক্রেতারা বলছেন, ফানুস আর আতশবাজি দুটোরই এবার দাম বেশি। গেলো বারের চেয়ে এবার অরেক বেশি দিয়ে তাদের এসব পণ্য কিনতে হচ্ছে।

গত বছরে থার্টি ফার্স্টের রাতে ওড়ানো ফানুসে রাজধানীর ১০টি স্থানসহ সারাদেশ ২০০ মতো স্থানে আগুনের ঘটনা ঘটেছিলো। 

আরও পড়ুন: থার্টিফার্স্টে আতশবাজি ও উন্মুক্ত স্থানে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

থার্টিফার্স্ট নাইট উদযাপন ঘিরে ডিএমপির ১৩ দফা নির্দেশনার একটিতে বলা হয়েছে, কোথাও কোনো ধরণের আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।



একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর