আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৩:৫৬ পিএম

আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবিকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগের একটি দল।

গ্রেপ্তারকৃতের নাম সুলতান মাহমুদ শুভ। শেরপুরে ঝিনাইগাতি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার সিটি সাইবারের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনার বিবরণে তিনি জানান, সম্প্রতি উত্তরার একটি গার্মেন্টস এক্সেসরিজ কোম্পানির মালিকের একটি কম্পিউটার হার্ডডিক্স হারিয়ে যায়, যেখানে বান্ধবীর সঙ্গে তার ব্যক্তিগত আপত্তিকর ছবি ও ভিডিও সংরক্ষিত ছিল। হার্ডডিক্সটি হারিয়ে যাওয়ার কিছুদিন পর প্রতিষ্ঠান মালিক তার বান্ধবীর নাম ও ছবি সম্বলিত দুটি ভুয়া ফেসবুক আইডি দেখতে পান।

এর কয়েকদিন পর তার নিজের হোয়াটসঅ্যাপ নম্বরে অজ্ঞাত নম্বর থেকে তার ও বান্ধবীর নগ্ন ছবি পাঠানো হয়। এরপর সেই ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ৩০ লাখ টাকা দাবি করা হয়।

আরও পড়ুন: দেশে সশস্ত্র ‘জিহাদের’ পরিকল্পনা করছিল ছয় তরুণ

পরে ওই ব্যক্তি নিরুপায় হয়ে মামলা করে সিটি-সাইবার টিমকে অবগত করলে সুলতান মাহমুদ শুভকে (২৫) শনাক্ত করে শেরপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শুভ ওই গার্মেন্টস এক্সেসরিজ কোম্পানির কর্মী ছিলেন।

এডিসি নাজমুল বলেন, অনলাইনে খারাপ ভিডিও বা ছবি প্রকাশ করার হুমকি একটা সাইবার অপরাধ। আমরা সাইবার আইন মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর