শাকিল হত্যাচেষ্টা মামলার রায় বারবার পেছানোর ঘটনায় বিজেসির উদ্বেগ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৯:৫২ পিএম

যমুনা টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক ও সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের (বিজেসি) সদস্য শাকিল হাসানকে হত্যাচেষ্টা মামলার রায় এ নিয়ে পাঁচবার পেছালো। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিজেসি এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করছে।

বিবৃতিতে বিজেসি জানায়, আদালতের উপর নিরঙ্কুশ আস্থা রেখেও একথা বলা যায়- এই ঘটনা নজিরবিহীন। বার বার রায়ের তারিখ ঘোষণা করে তা পেছানো বিচারের স্বাভাবিক প্রক্রিয়ার ব্যত্যয় বলেই প্রতীয়মান হয়। 

বিজেসি মনে করে, বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা বিচারহীনতারই নামান্তর। বিশেষত একজন সাংবাদিককে খবর সংগ্রহের সময় পুড়িয়ে হত্যা চেষ্টার মতো নৃশংস ঘটনায় তদন্ত শেষে সমস্ত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার পর বার বার রায়ের তারিখ পেছানো আইনের স্বাভাবিক গতিকে সমর্থন করেনা। এই মামলায় একাধিকবার আলামত হিসেবে হত্যাচেষ্টার ভিডিও ফুটেজ আদলতে জমা দেয়ার পরও রহস্যজনকভাবে তা আদালতের হেফাজত থেকে হারিয়ে যাওয়ার ঘটনাও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। যা পূর্ববর্তী সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনাগুলোর বিচারহীনতাই আরও একবার স্মরণ করিয়ে দেয়। 

বিবৃতিতে এ মামলার রায় ঘোষণা ও ভিডিও ফুটেজে দৃশ্যমান প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায় বিজেসি। 

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর চকবাজারে দেবীদাস লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে হামলার শিকার হন যমুনার সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাম্যান শাহীন আলম। হামলা থেকে বাঁচতে তারা একটি মুদি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় লোকজন বাঁধা দেওয়ায় প্রাণে বেঁচে যান শাকিল।


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
দেশের সম্প্রচার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের ১৮ জন সদস্যের হাতে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’-র চেক তুলে দিয়েছে। সদস্যদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর