কলমানি সুদের হার বাড়ায় বাড়ছে টাকার দাম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৭:৫৫ পিএম

ডলারের মতো টাকার মূল্যমান না বাড়লেও বাজারে টাকার দাম বাড়ছে ধীরে ধীরে। নগদ টাকার সংকট মেটাতে ব্যাংকগুলো আগের চেয়ে বেশি ধার করছে। এতেই কলমানি সুদের হার বেড়েছে। 

বিশ্লেষকরা বলছেন, পরিচালনা পর্ষদের চাপিয়ে দেয়া অযৌক্তিক মুনাফা যোগাতে চড়া সুদে ধার করে ব্যাংক পরিচালনা আর্থিক ব্যবস্থাকে নাজুক করেছে। বাড়িয়ে দিচ্ছে আস্থার সংকট। 

রেমিটেন্স কেনা, রফতানি বিল নগদায়ন, ঋণপত্র খোলা, নিষ্পত্তি , সাথে গ্রাহকদের লেনদেনের বিষয়ও সবমিলিয়ে ডলারের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ ব্যাংকগুলো। 

ডলার বিক্রি করে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে প্রায় সোয়া এক লাখ কোটি টাকা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে নিত্যপণ্যের দাম বাড়ায় সঞ্চয় কমিয়েছে মানুষ। তাই আমানত প্রবৃদ্ধি কমে ৮ শতাংশে ঘরে। ব্যাংক ঋণের আদায়ও তলানিতে। 

অথচ ঋণের চাহিদার কারণে বিতরণ প্রবৃদ্ধি ছাড়িয়েছে ১২ শতাংশ। সব মিলিয়ে জরুরি নগদ অর্থ বা তারল্য প্রয়োজনের কারণে সংকটে দেশের ব্যাংকিং খাত। 

এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের টাকা ধার নেয়ার ব্যবস্থা ‘কলমানি’ বাজার হিসেবে পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রেই এ বাজার থেকে ১ থেকে ৭ দিন মেয়াদে সবচেয়ে বেশি টাকা ধার করা হয়। 

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, মঙ্গলবার কলমানি বাজার থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা ধার করেছে বিভিন্ন ব্যাংক। যেখানে গড় সুদ ছিলো প্রায় সাত শতাংশ। ধারের এই প্রবণতা বাড়ছেই।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে দলগুলোর মতবিরোধ রয়েছে: সিইসি

বিশ্লেষকরা বলছেন , পুঞ্জিভূত খেলাপি ঋণ আদায়ে ব্যর্থতার পাশাপাশি পরিচালনা পর্ষদের বেশি মুনাফা লোভেই মেটাতেই চড়া সুদে ধার করতে বাধ্য হচ্ছে ব্যাংকারা। 

তারা বলছেন, সুশাসন আর জবাবদিহিতা নিশ্চিত করে গ্রাহক আস্থা ফেরাতে পারলে ব্যাংক খাতে তারল্য সহ নানা সংকট সংকট মোকাবিলা সম্ভব।


একাত্তর/এসজে


মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর