ভাষা শহীদদের সম্মানে বাংলায় রায় দিলেন হাইকোর্ট

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫২ পিএম

ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে বাংলা ভাষায় রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতটি জানিয়েছে, মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানিয়ে বাংলা রায় দেওয়া হয়েছে। 

বুধবার (১ ফেব্রুয়ারি) এক রিট মামলায় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে বিচারপতি নাইমা হায়দার বলেন, ‘আজ পহেলা ফেব্রুয়ারি। ভাষার মাস আজ থেকে শুরু। ভাষাশহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে আজকের প্রথম রায়টি বাংলায় ঘোষণা করছি। বিশ্বের সব বাংলা ভাষাভাষীর প্রতি সম্মান জানিয়ে বাংলায় এ রায় ঘোষণা করছি।

আদালতে রিটের পক্ষে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

এ সময় অর্পিত সম্পত্তি-সংক্রান্ত একটি মামলার রুল নিষ্পত্তি করে তা শুনানির জন্য পুনরায় অ্যাপিলেট ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়ার রায় ঘোষণা করেন হাইকোর্ট।

আদালত বলেন, ‘আলোচনা ও আইনজীবীর যুক্তিতর্ক পর্যালোচনান্তে আমরা এই মোকদ্দমার গুণাগুণ পর্যালোচনায় প্রবেশ না করে রুলটি নিম্নলিখিত নির্দেশনাসহ নিষ্পত্তি করতে সম্মত হই।’

আরও পড়ুন: আদানি গ্রুপের বিরুদ্ধে মামলা, ভারত থেকে বিদ্যুৎ আসায় হোঁচট

নির্দেশনাগুলো হলো, দরখাস্তকারী অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন; দরখাস্তকারী অর্পিত সম্পত্তি আপিল ট্রাইব্যুনালে আপিল করতে চাইলে এই আদেশ হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে আপিল করতে হবে; অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপিল ট্রাইব্যুনালে আপিল করার ক্ষেত্রে তামাদি মার্জনীয় হবে; অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের আদেশ আপিল করা পর্যন্ত স্থগিত থাকবে।

পক্ষগণ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দখলের বিষয়ে স্থিতাবস্থা বজায় থাকবে বলে জানান আদালত।


একাত্তর/এসি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর