সাগর-রুনি হত্যা

প্রশাসন অপবাদ আর কতদিন বইবে, প্রশ্ন বিজেসির

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩০ পিএম

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্টদের সংগঠন বিজেসি। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংগঠনের চেয়ারম্যান রেজোয়ানুল হক ও সদস্য সচিব শাকিল আহমেদের সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। 

image


বিবৃতিতে বলা হয়েছে, এক দশকেরও বেশি সময় পরও সাংবাদিক দম্পতি সাগর-রুনি'র নৃশংস হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা হলো না। বিচার দূরের কথা, আজ পর্যন্ত তদন্তই শেষ হলো না। জানা গেলো না কারা, কেন তাদের খুন করলো। প্রথমে শেরেবাংলা থানা পুলিশ, এরপর ডিবি পুলিশ তদন্তে ব্যর্থ হওয়ার পর দায়িত্ব পায় র‍্যাব, গত প্রায় ১০ বছর ধরে তাদের তদন্তেও কোনও অগ্রগতি নেই, তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আদালত থেকে এ পর্যন্ত ৯৫ বার সময় নিয়েছে তারা। বিষয়টি প্রহসনের পর্যায়ে চলে গেছে।

image


তদন্তের জন্য প্রতি মাসে আদালতের কাছে সময় চাওয়া এবং সে অনুযায়ী পাওয়ার খবরটি প্রতি মাসে সাগর-রুনীর পরিবার এবং সহকর্মীদের দুঃখ-বেদনা আরও বাড়িয়ে দেয় বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

image


এতে বলা হয়, ক্লুলেস বহু অপরাধের ঘটনা উন্মোচন করে সুনাম অর্জনকারী এলিট ফোর্স র‍্যাব-এর এক্ষেত্রে কোনো অগ্রগতি করতে না পারা বিস্ময়কর।

image


বিজেসি নেতারা বলেছেন, আমরা মনে করি, এই হত্যাকাণ্ডটির মতোই এতদিনেও এর বিচার না হওয়াটাও রহস্যজনক, এমন কোনও বাধা হয়তো আছে যা তদন্তের মতো প্রাথমিক প্রক্রিয়াকেই নিস্ক্রিয় করে রেখেছে। আমরা এর অবসান চাই। তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করে খুনিদের বিচারের দাবি জানাই। আমরা মনে করি এই হত্যাকাণ্ডের বিচার করতে না পারার অপবাদ প্রশাসনের আর বহন করা উচিত নয়।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
দেশের সম্প্রচার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের ১৮ জন সদস্যের হাতে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’-র চেক তুলে দিয়েছে। সদস্যদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণে...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর