সাবেক এমপি ও বিটপী’র প্রতিষ্ঠাতা রেজা আলী মারা গেছেন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১১ পিএম

সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিটপী’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজা আলী মারা গেছেন। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। পরিবার জানিয়েছে, রেজা আলী কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

মরহুমের পরিবার জানায়, মঙ্গলবার জোহরের পর সিঙ্গাপুরের বিডেফোর্ড রোডের আল-ফালাহ মসজিদে রেজা আলীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তার মরদেহ ঢাকায় আনার পর বুধবার (১৪ ফেব্রুয়ারি) জোহরের পর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় ও আসরের পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জোহরের পর ময়মনসিংহের ত্রিশালের নজরুল একাডেমিতে রেজা আলীর চতুর্থ ও আসরের পর ত্রিশালের ধনিখোলায় পঞ্চম জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এক নজরে রেজা আলী

১৯৪০ সালের ১০ এপ্রিল জন্ম নেন  রেজা আলী। বাবা টি. আলী এবং মা সারাহ আলী। টি. আলী কেন্দ্রীয় পাকিস্তান সরকারের মন্ত্রী, মিশরে নিযুক্ত অ্যাম্বাসেডর, ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন।  

ছাত্র জীবন

রেজা আলী সেন্ট গ্রেগরি হাই স্কুল, ঢাকা; আইচিসন কলেজ, লাহোর; এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি একজন অ্যাডভোকেট হিসাবে উত্তীর্ণ হন এবং সুপ্রিম কোর্ট বারের সদস্যপদ লাভ করেন। ১৯৬০ সালে স্বৈরাচারি শাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করার কারণে তাঁকে কারাবন্দী করা হয়।   

ব্যবসা অঙ্গনে রেজা আলী

 ১৯৬৮ সালে বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেড-এর সূচনা করেন বাংলাদেশের অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির পথপ্রদর্শক রেজা আলী। তার মায়া বড়ি, রাজা, এবং ওরস্যালাইন-এর ক্যাম্পেইন সদ্য জন্ম নেওয়া বাংলাদেশের পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য খাতে সুদূরপ্রসারী প্রভাব রেখেছে। তার অন্যান্য ক্যাম্পেইন যেমন বাটা, ব্রিটিশ এয়ারওয়েজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, কোকাকোলা, রেকিট বেনকিজার, গ্রামীণফোন, এবং অগনিত ব্র্যান্ডের কাজ সাংস্কৃতিক লোকগাথার সঙ্গে গভীরভাবে জড়িত। 

১৯৮৪ সালে তিনি মিসামি গার্মেন্টস শুরু করেন যা সময়ের সঙ্গে বিশ্বমানের ফ্যাক্টরিতে পরিণত হয়। পৃথিবীর দুটি সর্বোচ্চ এলইইডি সার্টিফাইড ফ্যাক্টরিও তিনিই প্রতিষ্ঠা করেছেন।   

 বাংলাদেশের শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রির শুরুর লগ্নে তার অবদান অসামান্য। পাশাপাশি বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট তিনি। 

রেজা আলী নিজের নির্বাচনী এলাকা ত্রিশাল, ময়মনসিংহে রেমি ফার্মস প্রতিষ্ঠা করেন এবং তুমুল জনসমর্থন নিয়ে সেখান থেকে জাতীয় সংসদের একজন সাংসদ হিসেবে নির্বাচিত হন। 

মুক্তিযুদ্ধে রেজা আলী

 মুক্তিযুদ্ধ চলাকালীন নিজের জীবন ঝুঁকিতে রেখে তিনি বুদ্ধিজীবি, শিল্পী, এবং তাদের পরিবারকে পশ্চিম পাকিস্তানের সৈন্য ও রাজাকারদের হাত থেকে বাঁচাতে বর্ডার পার করিয়ে দিতেন রেজা আলী।   

এক বার্তায় পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 


একাত্তর/এসি

বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯টি জন।
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠিয়েছে আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন...
দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগই টেকসই সমাধান নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয়...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের বিশাল এক ‘ট্রেভ্যালি’ বা তবল মাছ। এতো বড়ো আকারের সামুদ্রিক মাছের উপস্থিতি বঙ্গোপসাগরের সুস্থ ও সমৃদ্ধ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর