দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১২:৩৭ পিএম

বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ নিয়ে টানা চারদিন ধরে ঢাকা এই তালিকার শীর্ষে রয়েছে।

রোববার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বা বায়ুমান সূচকে ৩২২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ছিল ‘ঝুঁকিপূর্ণ’।

একই সময়ে চীনের বেইজিং, পাকিস্তানের লাহোর ও ভারতের মুম্বাই যথাক্রমে ২১৪, ২১০ ও ১৯৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছিল।

উল্লেখ্য, ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীলদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে সেটাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়, যা সংশ্লিষ্ট শহরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এগুলো হলো বাতাসে ভাসমান অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, শিও, এসও২ এবং ওজোন (ও৩)। 

আরও পড়ুন: রাজধানীর সায়েন্স ল্যাবে ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণে ভুগছে। শহরটির বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।


একাত্তর/জো 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর