জলবসন্তকে অবহেলা নয়, সতর্ক থাকার পরামর্শ

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০৩:২৮ পিএম

শীত শেষে প্রকৃতিতে যখন বসন্তের শুরু, ঠিক তখনই শিশুরা আক্রান্ত হচ্ছে জলবসন্তে। বছরের এই সময়েই সাধারণত এই রোগের প্রাদুর্ভাব বাড়ে। 

তবে, সাত থেকে ১০ দিনের মধ্যে ঘরের চিকিৎসাতেই রোগীরা সুস্থ হয়। তবে, সতর্ক না হলে সামান্য জলবসন্তও হতে বড় বিপদের কারণ। 

যেমন, অনেকেই জলবসন্ত থেকে নিউমোনিয়া বা মস্তিষ্কে সংক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। তাই চিকিৎসকদের পরামর্শ, জল বসন্ত হলে যথাযথ পরামর্শ ও সেবা নিতে হবে।

জলবসন্ত এক ধরনের অত্যন্ত সংক্রামক ব্যাধি। ভ্যারিসেলা জুস্টার ভাইরাস নামক এক প্রকার ভাইরাস দ্বারা সংক্রামিত হয়ে থাকে। শিশু-কিশোরদের ক্ষেত্রে এই রোগটি বেশি হয়।

সাধারণত গরম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর পরিবেশের বা শুষ্ক আবহাওয়ায় ভাইরাসটির আক্রমণ একটু বেশি দেখা দিয়ে থাকে।

জানুয়ারি থেকে এপ্রিলের এই সময়টা জলবসন্ত বা চিকেন পক্সের। আগের বলা হয়েছে মূলত কিশোররাই এই রোগে বেশি আক্রান্ত হয়। আট বছরের সজনী তাদেরই একজন। 

জ্বর থেকে শরীরে বসন্ত দেখা দেয়ার পর জ্ঞান হারিয়ে ফেলে শিশুটি। দ্রুত নেয়া হয় হাসপাতালে। এখন জ্ঞান ফিরলেও তার মানসিক বৈকল্য দেখা দিয়েছে। 

একই সমস্যায় সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি আরেক শিশু। যার বা পাশ অবশ হয়ে গেছে। অনেক শিশু ডায়রিয়া বা মাম্পসের সাথে পক্সে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। 

গেলো দুই মাসে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকেন পক্সে আক্রান্ত ৫০ জনেরও বেশি রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছেন চার জন।

চিকিৎসকরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে ঘরে থেকেই জল বসন্তের চিকিৎসা সম্ভব। তবে কখনো নিউমোনিয়া বা মানসিক সমস্যা দেখা দিলে দ্রুত সংক্রামক ব্যাধি হাসপাতালে নিতে হবে।

সংক্রামক ব্যাধি হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শ্রীবাস পাল জানান, রোগটি যাতে না ছড়ায় সেজন্য রোগীকে আলাদা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

সাধারণত একবার চিকেনপক্সে আক্রান্ত হয়ে সুস্থ হলে দ্বিতীয়বার আর হয় না। তবে এখন এর টিকা পাওয়া যাচ্ছে। চিকিৎসকের পরামর্শে টিকা নিতে পারে শিশুরা।


একাত্তর/এসজে

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর