ড. ইউনূসের অনুদানের অর্থের উৎস জানতে সাত দেশে চিঠি

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০৯:০৫ পিএম

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের অনুদানের অর্থের উৎস জানতে যুক্তরাষ্ট্র কানাডা জাপানসহ বিশ্বের সাতটি দেশে চিঠি পাঠিয়েছে দুদক। গ্রামীণ টেলিকমের তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে চলা অনুসন্ধানের অংশ হিসেবেই এই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন-দুদক কমিশনার মোজাম্মেল হক খান।

গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সংবলিত একটি প্রতিবেদন দুদকে জমা দেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। সেই অভিযোগ আমলে নিয়ে গত বছরের জুলাইয়ে অনুসন্ধান শুরু করে দুদক।

অভিযোগে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের মধ্যে বণ্টনের জন্য লভ্যাংশের পাঁচ শতাংশ অর্থ আত্মসাৎ, শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের সময় অবৈধভাবে আইনজীবী ফি ও অন্যান্য ফির নামে ছয় শতাংশ অর্থ কেটে নেয়া, তাদের কল্যাণ তহবিলে বরাদ্দকৃত সুদসহ ৪৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৬৪৩ টাকা বিতরণ না করে আত্মসাৎ করা ও কোম্পানি থেকে দুই হাজার ৯৭৭ কোটি টাকা পাচারের উদ্দেশ্যে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে সিরিয়ে নেওয়ার মাধ্যমে আত্মসাৎ করে। অভিযোগ আছে এই টাকা ড. ইউনূস ও তার সহযোগীদের নামে থাকা ব্যাংক একাউন্টে সরিয়ে নেয়া হয়েছে।

দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেন, আমরা বিভিন্নভাবে যেসব অভিযোগ পাওয়ার পর যদি মনে হয় যে এসব অভিযোগের যথেষ্ট উপাদান আছে, তখন আমরা অনুসন্ধানের জন্য গ্রহণ করি। গ্রামীণ টেলিকমের ক্ষেত্রেও তা-ই ঘটেছে। আমরা সেসব অভিযোগ অনুসন্ধানের জন্য বাছাই করেছি এবং সেগুলোর অনুসন্ধান কাজ চলছে। কিন্তু এই প্রতিষ্ঠানের সঙ্গে কে জড়িত বা জড়িত নয়, এগুলো আমাদের কাছে মুখ্য নয়। আমরা বস্তুনিষ্ঠভাবেই অভিযোগগুলোকে বিবেচনা করার চেষ্টা করছি।

তবে দ্রুতই এ কাজটি শেষ হবে বলে আশা করি।

দুদক কমিশনার জানান, বিদেশে টাকা পাচারের বিষয়েও তদন্ত দুদক তৎপর। দুদক টাকা পাচারের সুস্পষ্ট তথ্য পেলে তা দেশে ফিরিয়ে আনতে কাজ করবে কমিশন।

আরও পড়ুন: ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী

এদিকে, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনুসের টাকা পাচারের পাশাপাশি বিভিন্ন সময় তার কাছে আসা প্রায় ১০০ কোটি টাকার উৎস জানতে এরিমধ্যে ওমান, আমেরিকা, জাপান, কানাডা ও কাতারসহ সাতটি দেশের চিঠি পাঠিয়েছেন দুদকের তদন্ত কর্মকর্তা।


একাত্তর/আরএ

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর