কোভিড হিরো অ্যাওয়ার্ড পেল ইউনিভার্সেল হাসপাতাল

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৬:৪৩ পিএম

মহামারির দুঃসময়ে বাংলাদেশে কোভিড রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ‘কোভিড হিরো অ্যাওয়ার্ড’ পেয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছ থেকে হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্তী (সিআইপি) ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন হাসপাতালের কোভিড কনসালটেন্ট ডা. মো. আবদুল হান্নান ও ডা. মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকার্তারা।

সরকারের পাশাপাশি কাজ করার জন্য কোভিডযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১০০ বছরের ইতিহাসে এমন দুঃসময় আসেনি, যা সরকারি-বেসরকারি হাসপাতাল মোকাবিলা করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর নবনির্বাচিত সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আগত প্রায় সহস্রাধিক চিকিৎসকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর

চিকিৎসা শিক্ষায় অনন্য ও গৌরবময় অগ্রযাত্রার এক যুগপূর্তি (১২ বছর) সম্পন্ন করেছে রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ’। 
প্রতি বছরের ন্যায় এবারও রোববার (১০ মে) সারাবিশ্বের মত বাংলাদেশে পালিত হয়েছে “বিশ্ব মা দিবস”।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিশুশিল্পী ফারজিনা আক্তারকে শিক্ষা সহায়তা দিলো ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল। 
২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর