শিশুশিল্পী ফারজিনাকে ইউনিভার্সেল মেডিক্যালের শিক্ষা সহায়তা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৭:৩৩ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিশুশিল্পী ফারজিনা আক্তারকে শিক্ষা সহায়তা দিলো ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল। 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এ ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার জন্য শিশুশিল্পী শাখায় বিশেষ এ পুরস্কার ফায় ফারজিনা। ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এ পুরস্কার তুলে দেন।

সুনামগঞ্জের তাহিরপুরের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ফারজিনা। তার বাবা কৃষক, বাড়ি না থাকায় নানাবাড়িতেই থাকে তারা। 

‘পুরস্কার নিতেই তো ঢাকাত আইছি। আমাদের টাকাও দেবে। সেই টাকা দিয়ে বাড়ি বানাব। আমাদের কোনো বাড়ি নেই’- সোশ্যালে ভাইরাল হওয়া ফারজিনার কথাটি ইউনিভার্সেল মেডিক্যালের নজরে আসে। পরে তার নিরবিচ্ছিন্ন ভবিষ্যতের জন্য শিক্ষা সহায়তা হিসাবে ৫০ হাজার টাকা অনুদান দেয় প্রতিষ্ঠানটি। 

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ফারজিনার বাবা মো. সায়েম মিয়ার সঙ্গে কথা বলে টাকা পৌঁছে দেয়া হয়েছে।

বিশ্ব মা দিবসে মায়েদের সম্মাননা দিতে ‘গরবিনী মা’ এবং শিক্ষা সামাজিক উদ্যোগ ‘আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি’ দিয়েছে আসছে প্রতিষ্ঠানটি।

একাত্তর/এসি
চিকিৎসা শিক্ষায় অনন্য ও গৌরবময় অগ্রযাত্রার এক যুগপূর্তি (১২ বছর) সম্পন্ন করেছে রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ’। 
প্রতি বছরের ন্যায় এবারও রোববার (১০ মে) সারাবিশ্বের মত বাংলাদেশে পালিত হয়েছে “বিশ্ব মা দিবস”।
মহামারির দুঃসময়ে বাংলাদেশে কোভিড রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ‘কোভিড হিরো অ্যাওয়ার্ড’ পেয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর