ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত গরবিনী মা ২০২৬ সম্মাননা অনুষ্ঠিত

আপডেট : ১০ মে ২০২৬, ০৬:৩০ পিএম

প্রতি বছরের ন্যায় এবারও রোববার (১০ মে) সারাবিশ্বের মত বাংলাদেশে পালিত হয়েছে “বিশ্ব মা দিবস”। এরই ধারাবাহিকতায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ত্রয়োদশ বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান “গরবিনী মা-২০২৬”। 

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সমজাকল্যাণ মন্ত্রীর মা বেগম জেবুন্নেছা এবং গরবিনী মা ফাল্গুনী কুন্ডুর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। 

প্রধান অতিথি বলেন, ‘একটি শিশুর প্রথম পাঠশালা যেমন তার মা, তেমনি জীবনের কঠিনতম সময়ে তার শেষ ভরসাস্থলও তিনি। মায়ের এই যে নিরন্তর ত্যাগ, তা কোনো প্রতিদানের আশা রাখে না। আমাদের কর্তব্য শুধু সারাজীবন শ্রদ্ধা আর মমতায় তাঁকে আগলে রাখা।’ 

প্রধান অতিথি উন্নত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এমন সামাজিক আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী-মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। 

অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা প্রদানের প্রাক্কালে প্রত্যেক সন্তান তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। 

হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর মায়ের অসুস্থতায় রোগ মুক্তি কামনায় তারা ২০১৪ সাল থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছেন। শুরুতে ৫ জন গরবিনী মাকে এই সম্মাননা প্রদান করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত দেশবরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। 

গতবছর এই সম্মাননার ১ যুগপূর্তি পালন করা হয়। এবছর গরবিনী মা সম্মাননার ১৩তম আয়োজন উদ্যাপিত হয়েছে। 

এদিন অনুষ্ঠানের শুরুতে গরবিনী মায়েদের উত্তরীয় ও মেডেল পরিয়ে দেয় ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও ইউনিভার্সেল নার্সিং কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১১জন সুপ্রতিষ্ঠিত নাগরিকের গরবিনী মা’ কে এই সম্মাননা প্রদান করা হয়েছে। 

তাঁরা হলেন- প্রশাসন ক্যাটাগরিতে রেলপথ মন্ত্রণালয়- এর সচিব মো. ফাহিমুল ইসলাম - এর মা বেগম ফরহাত ইসলাম, আইন ও বিচার ক্যাটাগরিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বরিশাল - এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহা. রকিবুল ইসলাম এর মা বেগম রোকেয়া রশীদ, আইন-শৃংখলা ক্যাটাগরিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- এর অতিরিক্ত কমিশনার - গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম (ডিআইজি) এর মা মোসা. রাজিফা আজাদ, শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এর উইম্যান এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এর অধ্যাপক ড. তানিয়া হক এর মা সেলিমা হক, সাংবাদিকতা ক্যাটাগরিতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন- এর নির্বাহী সম্পাদক এ.কে.এম. মনজুরুল ইসলাম এর মা রাজিয়া আহমেদ, চিকিৎসা ক্যাটাগরিতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর এন্ডোক্রাইনোলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ এর মা সরস্বতী প্রসাদ, প্রকৌশল ক্যাটাগরিতে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় এর শিক্ষক – স্থপতি ও ডিজাইন পেশাজীবী অমিতি কুন্ডু এর মা ফাল্গুনী কুন্ডু, সংগীত ক্যাটাগরিতে চ্যানেল আই-সেরাকন্ঠ ২০০৯ চ্যাম্পিয়ন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সঙ্গীতশিল্পী সোমনূর মনির কোনাল এর মা সায়মা মনির মিনু, অভিনয় (নারী) ক্যাটাগরিতে নন্দিত অভিনেত্রী, সংগীত শিল্পী ও মডেল এবং চলচ্চিত্র তারকা তাসনিয়া ফারিণ এর মা সৈয়দা শারমিন, অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে নন্দিত নাট্য অভিনেতা, মডেল ও পরিচালক এবং সমাজকর্মী (ডাকবাক্স ফাউন্ডেশন) জিয়াউল হক পলাশ এর মা ফাতেমা আক্তার কাজল এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এর প্রভাষক ও প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত অদম্য মেধাবী খাইরুম ইসলাম এর মা শিরিন আক্তার (পিয়া)। 

গরবিনী মা-২০২৬ সম্মাননা প্রদান অনুষ্ঠানে- সকল মা’কে সম্মাননা ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেল্থ চেক-আপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

গরবিনী মা সম্মাননা রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদ পাঠিকা বিপাশা মজুমদার ও গরবিনী মা সম্মাননা – ২০২৬ এর প্রধান সমন্বয়ক ছিলেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।

আরবিএস
চিকিৎসা শিক্ষায় অনন্য ও গৌরবময় অগ্রযাত্রার এক যুগপূর্তি (১২ বছর) সম্পন্ন করেছে রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ’। 
এই নগরের ব্যস্ত কর্মদিবসগুলোতে তো মাকে সময় দেওয়াই কঠিন। এমনকি মা দিবস কর্মদিবসে হওয়ায় এ উপলক্ষ্যেও থাকা হয় না মায়ের পাশে। কিন্তু এবারের মা দিবসে ব্যতিক্রমী আয়োজন করেছে দেশের শীর্ষ মোবাইল আর্থিক...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিশুশিল্পী ফারজিনা আক্তারকে শিক্ষা সহায়তা দিলো ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল। 
মহামারির দুঃসময়ে বাংলাদেশে কোভিড রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ‘কোভিড হিরো অ্যাওয়ার্ড’ পেয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনালের প্রথমার্ধ শেষ হতে না হতেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম রূপ নিল পৃথিবীর সবচেয়ে বড় কনসার্ট ভেন্যুতে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার আয়োজিত হলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর