এস কে সিনহার বাড়ি ক্রোকে যুক্তরাষ্ট্রকে চিঠি দেবে দুদক

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১০:২০ পিএম

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার সম্পদ জব্দে শিগগিরই যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল অফিসকে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির সচিব জানান, প্রধান বিচারপতি থাকাকালে নানাভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ অবৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে পাচার করেন এস কে সিনহা। এ টাকা দিয়ে সিনহার জন্য সেখানে কেনেন তার ভাই।

ঋণ জালিয়াতি ও অর্থপাচারের দায়ে দন্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধান বিচারপতি এস কে বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, প্রধান বিচারপতি থাকাকালে তিনি অবৈধ পন্থায় অর্জিত অর্থ হুন্ডিসহ বিভিন্ন উপায়ে যুক্তরাষ্ট্রে পাচার করেন। এ টাকা দিয়েই ২০১৮ সালে প্রায় আড়াই কোটি টাকা দিয়ে ভাই অনন্ত কুমার সিনহার মাধ্যমে নিউজার্সিতে তিনি তিনতলা একটি বাড়ি কেনেন। 

বুধবার (১৫ মার্চ) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে দুদক সচিব মাহবুব হোসেন বলেন, সিনহা তার ছোট ভাই অনন্ত কুমারের নামে আমেরিকার প্যাটারসন এলাকায় ২০১৮ সালের ১২ জুন ২ লাখ ৮০ হাজার ডলার দিয়ে তিনতলা বিশিষ্ট একটি বাড়ি ক্রয় করেন। 

বাড়ি ক্রয়ের অর্থ ইন্দোনেশিয়া এবং কানাডার রয় এ গ্রুপের কাছ থেকে পাওয়া। যা প্রকৃতপক্ষে একটি অস্তিত্বহীন সেল কোম্পানি। অনন্ত কুমার সিনহা ১ লাখ ৫৭ হাজার, ৯০ ডলারের চেক সংগ্রহের জন্য তার বড় ভাই এস কে সিনহাকে নিয়ে আমেরিকার ড্যালি ন্যাশনাল ব্যাংকে আসেন। এস কে সিনহা ওই ব্যাংক কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান, আমেরিকার প্যাটারসন এলাকায় বাড়ি ক্রয়ের জন্য বন্ধুর কাছ থেকে তিনি ফান্ড পেয়েছেন। 

দুদক সচিব বলেন, এস কে সিনহা বাংলাদেশে প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অবৈধ টাকা অর্জন করে তা হুন্ডিসহ বিভিন্ন কায়দায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাইয়ের একাউন্টে ওই টাকা ট্রান্সফার করেন এবং তা দিয়েই ১৭৯, জ্যাপার স্ট্রিট, প্যাটারসন নিউজার্সি ঠিকানায় একটি বাড়ি ক্রয় করেন। যা অর্থপাচার প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

মাহবুব হোসেন বলেন, অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে চার কোটি টাকার ভুয়া ঋণ সৃষ্টি করে। পরে ওই অর্থ পে-অর্ডারের মাধ্যমে ব্যক্তিগত হিসাবে স্থানান্তর ও মানিলন্ডারিং করার কারণে বিশেষ আদালত-৪ এস কে সিনহাসহ ১১ আসামির বিরুদ্ধে ১১ বছরের সাজা ও এস কে সিনহার আমেরিকার বাড়ি ক্রোকের আদেশ দিয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী খুব শিগগিরই দুদক থেকে আমেরিকায় অ্যাটর্নি জেনারেল অফিসকে আইনি চিঠি পাঠানো হবে।

দুদক সচিব বলেন, এ ঘটনায় সিনহার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন উপপরিচালক গুলশান আনোয়ার। পরে তিনি তদন্তকালে এস কে সিনহার ওই বাড়ি ক্রোকসহ আমেরিকার ব্যাংক হিসাব ফ্রিজের জন্য আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত ওই বাড়িটি ক্রোকসহ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন। ফলে বাড়িটি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজসহ বিভিন্ন আলামত সংগ্রহের জন্য তদন্তকারী কর্মকর্তা আমেরিকায় শিগগিরই চিঠি পাঠাবেন। 


একাত্তর/এআর

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
নানা আয়োজনে উদযাপিত হয়েছে সাবেক প্রধান বিচারপতি প্রয়াত সৈয়দ মাহবুব মোরশেদের ১১৩তম জন্মবার্ষিকী। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর