একাত্তরে সংবাদের পর ‍ওয়াসার ‘আজগুবি কাণ্ডে’ কোপ

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৮:৪৮ পিএম

অবশেষে বাতিল হলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওয়াসার গ্রাহকদের কাছ থেকে পানির বিল বিতরণের কাজ। এতে ঢাকা ওয়াসার মাসে সাশ্রয় হবে ৪০ লাখ, আর বছরে প্রায় সাড়ে চার কোটি টাকা।

রোববার (১৯ মার্চ) একাত্তরকে এ তথ্য জানান ঢাকা ওয়াসার প্রধান বিপণন কর্মকর্তা প্রকৌশলী উত্তর কুমার রায়।

এর আগে চলতি বছরের তিন ফেব্রুয়ারি ওয়াসায় অবৈধভাবে তিনটি কুরিয়ার সার্ভিসকে কাজ দেয়াসহ নানা অনিয়মের বিষয়ে ‌‘ঢাকা ওয়াসায় আজগুবি কাণ্ড’ শিরোনামে অনুসন্ধানী সংবাদ প্রচার করেছিল একাত্তর টেলিভিশন।

একাত্তরের অনুসন্ধান বলছে, শত শত বিলিং সহকারীকে বেতন দেয়ার পরও বিল বিতরণের কাজ ২০২১ সাল থেকে কন্টিনেন্টাল, মধুবন ও এক্সপ্রেস টু বিজনেস নামে তিনটি কুরিয়ার সার্ভিসকে দায়িত্ব দেয় ওয়াসা কর্তৃপক্ষ। 

বিলপ্রতি ৮ ও ৯ টাকা করে ওয়াসার ১০টি জোনের মোট তিন লাখ ৮৪ হাজার গ্রাহকের বিল বিতরণের দায়িত্ব অবৈধভাবে দিয়েছিল ওয়াসা।

এতে বিল বিতরণের কাজে কুরিয়ার সার্ভিসগুলোর পেছনে মাসে ৪০ লাখ টাকা, আর বছরে সাড়ে চার কোটি টাকা বাড়তি খরচ হতো। 

image


একাত্তর টেলিভিশনের সংবাদ প্রচারের পর বিষয়টি নিয়ে বৈঠকে বসে ওয়াসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বৈঠকে চলতি মাস থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিল বিতরণের কাজ বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়। 

বিলপ্রতি আট টাকার বিনিময়ে ৩,৫ ও ১০ নম্বর জোনের বিল বিতরণের দায়িত্বে  মধুবন কুরিয়ার এবং ৮ ও ৯ নং জোনের বিল বিতরণের কাজ পেয়েছিল এক্সপ্রেস টু। আর বিলপ্রতি ৯ টাকা দরে ১, ২, ৪, ৬ ও ৭ নম্বর জোনের বিল বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছিল কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসকে।

একাত্তরের অনুসন্ধানে জানা যায়, আউটসোর্সিংয়ের মাধ্যমে দুই হাজার ১৭০ জনকে ১০টি জোনে আলাদা করে নিয়োগ দেখায় ওয়াসা। বিধান অনুযায়ী, ওয়াসা ব্যবস্থাপনা পরিচালকের সর্বোচ্চ দুই কোটি টাকার পূর্ত কাজ করার ক্ষমতা থাকলেও কৌশলে নিয়োগের প্রতিটি লটের কাজের মূল্য দেখানো হয় এক কোটি ৯৯ লাখ ৯ হাজার টাকা। কোথাও আবার এক কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকা। 

image


আউট সোর্সিং কর্মীদের অন্যতম কাজ বিলিং সহকারী হিসেবে গ্রাহকদের বাড়ি বাড়ি পানির বিল বিতরণ করা। কিন্তু বিশাল এই জনবল বসিয়ে রেখে সেই দায়িত্ব আবার দেওয়া হয়েছে চারটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানকে।

এখানেও টেন্ডার প্রক্রিয়ার বাইরে পছন্দের প্রতিষ্ঠানের কাজ পাওয়ার অভিযোগ আছে। এক্সপ্রেস টু বিজনেস সার্ভিসেস নামের প্রতিষ্ঠান কাজ পায় ২০২১ সালের অক্টোবরে। কিন্তু তখন ওই প্রতিষ্ঠানটির কুরিয়ার সার্ভিসের কোনো নিবন্ধনই ছিলো না।

আরও পড়ুন: সকালের পর বিকেলেও মাওয়া এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনা

এদিকে সবগুলোর জোনে কাজ দেয়ার পরও এটিকে পাইলট প্রকল্প দেখিয়ে কৌশলে ওয়াসা বোর্ডকে পাশ কাটিয়েছে কর্তৃপক্ষ। 

ওয়াসা বোর্ড জানিয়েছিল, এসব কর্মকাণ্ডের বিষয়ে তারা পুরোপরি অন্ধকারে। তবে একাত্তরে সংবাদের পর এবার সেই অন্ধকার কাটলো।

সেই প্রতিবেদনটি:


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর