সকালের পর বিকেলেও মাওয়া এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনা

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৭:৩৬ পিএম

মাদারীপুরে পদ্মাসেতুর এক্সপ্রেস ওয়েতে সকালে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার ক্ষত শুকাতে না শুকাতে বিকেলে আবারও সড়কটিতে দুটি বাসের দুর্ঘটনা ঘটেছে। এতে ছয় থেকে সাতজন আহত হলেও কেউ মারা যাননি। আহতদের উদ্ধার করে  স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ মার্চ) বিকেল চারটার দিকে মাওয়া এক্সপ্রেস ওয়ের কেরাণীগঞ্জ জেলখানার পাশে আব্দুল্লাহপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রুমিন পরিবহনের একটি বাস অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ের উপর উঠিয়ে দেয়। পরে তার পেছনে আসা হানিফ পরিবহনের আরেকটি দ্রুতগতির বাস রুমিন পরিবহনের বাসকে ধাক্কা দেয়।

image


এতে হানিফ পরিবহনের বাসটিও দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ অন্তত ছয় থেকে সাত জন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত ১৯, আহত ৩০

উদ্ধারকারী পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, এই সড়ক গতিসীমা নির্ধারিত থাকলেও ব্যক্তিগতসহ গণপরিবহনগুলো তা মানছে না। প্রায় প্রতিটি গাড়ি ১২০ থেকে ১৪০ কিলোমিটার বেগে ছুটে চলছে সড়কটিতে। আর তাতেই ঘটছে ছোট-বড় অনেক দুর্ঘটনা।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর