আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৯:৪৬ এএম

দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। তাদের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে।

ইন্টারপোলের ওয়েবসাইটে দেখা গেছে, বাংলাদেশি অপরাধী হিসেবে মোস্ট ওয়ান্টেডের তালিকায় রবিউল ইসলাম রবিউলের নাম যুক্ত হয়েছে। ৩৫ বছর বয়সি রবিউলের জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে। জাতীয়তা দেখানো হয়েছে বাংলাদেশি।

রবিউল ইসলামের নাম যুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের তালিকায় ৬৩ জন বাংলাদেশি অপরাধী সংস্থাটির রেড নোটিশের আওতায় রয়েছে। যারা বিভিন্ন দেশে অবস্থান করছে।

এর আগে ২০১৮ সালে বনানীতে বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যার সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্ট কাগজপত্র ইন্টারপোলে পাঠায় বাংলাদেশ পুলিশের শাখা। পরে এ বিষয়টি ইন্টারপোল অবহিত হলে রেড নোটিশ জারি করে। তারই ধারাবাহিকতায় ইন্টারপোলের ওয়েবসাইটে যুক্ত হলো রবিউল ইসলাম ওরফে আরাভের নাম।

দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি আলোচনায় আসেন আরাভ। বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানসহ দেশীয় একঝাঁক তারকাদের নিয়ে দুবাইয়ে তার শোরুম উদ্বোধন করান।


একাত্তর/এআর

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসীরা নিজেরা জামিন না নিয়ে অনুসারীদের জামিনে বের করে দিচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর