উত্তরায় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৩:১০ পিএম

রাজধানীর উত্তরা আজমপুর রেলগেটে ট্রেনের ধাক্কায় আহমেদ সানি হানিফ (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

হানিফ ময়মনসিংহ জেলার পাগলা থানার বিড়ই গ্রামের আবুল বাশারের ছেলে। বর্তমানে আজমপুর পূর্ব মোল্লার টেকে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তিনি।

মৃতের বাবা আবুল বাশার জানান, তার একমাত্র সন্তান আহমেদ সানি হানিফ। সে নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসির শিক্ষার্থী ছিলো।

সকালে ফজরের নামাজ শেষে আজিমপুর রেললাইন ধরে হেটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে প্রান হারান হানিফ। সংবাদ পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর