ঢাকায় পরিবার প্রতি খাবারে ব্যয় মাসে ২২ হাজার ৬৬৪ টাকা

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৭:০৩ পিএম

নিত্যপণ্যের চড়া দামের জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চেয়ে, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা বেশি দায়ী বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। 

সোমবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির সম্মেলন কক্ষে ‘জাতীয় বাজেট ২০২৩-২৪: সিপিডি’র সুপারিশমালা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়।   

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ বিষয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন। তার ভাষ্য, অন্যান্য উন্নয়নশীল বা শিল্পোন্নত দেশের তুলনায় বাংলাদেশে চাল, চিনি, সয়াবিন তেল ও গরুর মাংসের মতো বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি।

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ অথচ আমাদের প্রধান খাদ্য চালের দাম প্রতিবেশী সব দেশের চেয়ে বেশি। আর তেল, গরুর মাংস কিংবা চিনির মতো অনেক পন্যের যা দাম তো আমেরিকা এবং ইউরোপের চেয়েও অনেক বেশি।  

সব মিলিয়ে দেশে সার্বিক মূল্যস্ফিতি ২৫ শতাংশের কম নয়, বলছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। এতেই ঢাকায় চার সদস্য নিয়ে চলা এক পরিবার আমিষ খেলে, গুনতে হচ্ছে ২২ হাজার টাকার বেশি। যা ২০১৯ সালে ছিলো ১৫ হাজারের ঘরে। 

সিপিডি জানায়, রাজধানী ঢাকায় চার সদস্যের একটি পরিবারের খাবারের পেছনে প্রতি মাসে খরচ হচ্ছে ২২ হাজার ৬৬৪ টাকা। আর খাদ্যতালিকা থেকে মাছ-মাংস বাদ দিয়ে ছোট করলে ব্যয় দাঁড়ায় ৭ হাজার ১৩১ টাকা। কিন্তু নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষের যে আয় তা দিয়ে খাদ্যপণ্য কিনে টিকে থাকা কঠিন।

মাছ, মাংস, চাল, ডাল, তেল, মরিচ, হলুদ, আদা, রসুনসহ ১৭টি পণ্যের প্রতিদিনের বাজারদর এবং একজন মানুষ গড়ে কী পরিমাণ খাদ্য গ্রহণ করে, এর ওপর ভিত্তি করে হিসাব করেছে। সিপিডি বলছে, সাধারণ মধ্যবিত্ত পরিবারে আয়ের ৬০ শতাংশ খাবারের পেছনে ব্যয় হয়।

ড. ফাহমিদা খাতুন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সব খাতের নিম্নআয়ের মানুষ ও অনেক পরিবার তাদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। তাই অনেকেই তাদের খাবারের তালিকা থেকে মাংস ও মাছ বাদ দিচ্ছেন। এছাড়া আন্তর্জাতিক বাজারে অনেক পণ্যের দাম কমলেও বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, আমদানি করা অন্তত ২৮টি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ক্ষেত্রে উচ্চ হারে কর দিতে হয়। তার পরামর্শ, এক্ষেত্রে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের  উচিত আমদানি করা খাদ্যপণ্যসহ অভ্যন্তরীণ উৎস থেকে পাওয়া পণ্যের ওপর শুল্ক ও করহার কমানো, যাতে স্বল্প ও সীমিত আয়ের ভোক্তাদের কিছুটা স্বস্তি দেওয়া যায়।

দেশের সামষ্টিক অর্থনীতির হালচাল বিশ্লেষণ করে সিপিডি আরও জানালো, এলএনজি, তুলা, সার, গম, ভোজ্যতেল, জ্বালানি তেলসহ নানা পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে ১৬ থেকে ৫৯ শতাংশ পর্যন্ত। অথচ দেশের বাজারে এর প্রতিফলন নেই। সংস্থার মতে ক্রেতাদের নাভিশ্বাস উঠার এই সময়ে আগামী বাজেট তৈরি করতে সাধারণ মানুষের স্বার্থ ঘিরে। 

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, গরিব ও সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছে। দ্রব্যমূল্য পরিস্থিতি সামাল দিতে বেসরকারি খাতে ৫ শতাংশ বেতন বৃদ্ধি করা উচিত। পারলে এই ঈদেই বেতন-ভাতা বাড়ানো যেতে পারে। এছাড়া জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপকভাবে প্রভাব ফেলছে। তাই সব খাতের ন্যূনতম মজুরি বাড়ানো উচিত।

আরও পড়ুন: অবৈধ ক্ষমতা দখলকারিরাই গণতন্ত্রের ছবক দিচ্ছে: হাসিনা

সিপিডির মতে, গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকি কমানোর পদক্ষেপ সমর্থনযোগ্য নয়। বরং বিনিময় মুদ্রাকে বাজারভিত্তিক করার সিদ্ধান্ত চায় সিপিডি। সংস্থাটি আরো বলছে অর্থনীতির বিদ্যমান নানা সমস্যা সমাধানে শুধু আইএমএফের সুপারিশ বাস্তবায়ন যথেষ্ট নয়। আরো ব্যাপকভিত্তিক সংস্কার ও সুশাসন কার্যক্রম জরুরি।

এছাড়া, পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ৭ শতাংশ কর দিলে কোনো প্রশ্ন করবে না সরকার, আগামী বাজেটে এই সুযোগ বন্ধ করার সুপারিশ করেছে সিপিডি। সিপিডি বলছে, এই ধরনের সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হন।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, পণ্যের উচ্চমূল্য, রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবণতা, উন্নয়ন প্রকল্পে ধীরগতি, তারল্য ও ডলার সংকট, আর্থিক খাতের ভারসাম্যহীনতা, রিজার্ভ হ্রাস- এসব বিষয় বিবেচনায় রেখে আগামী বাজেট করতে হবে। মুদ্রানীতি ও রাজস্ব নীতিতে সুশাসন ও শৃঙ্খলা আনতে হবে। এজন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।


একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর