বাংলা বিভাগের পরীক্ষায় মুখ খোলা রাখার নোটিশ স্থগিত

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৪:০৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সব ধরণের পরীক্ষার সময়ে পরীক্ষার্থীর পরিচয় শনাক্তে কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখার নোটিশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ মার্চ) শিক্ষার্থীদের পক্ষে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ।

গত ১১ ডিসেম্বর বাংলা বিভাগের চেয়ারম্যানের  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা বিভাগের সব শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলা বিভাগের একাডেমিক কমিটি সর্বসম্মতভাবে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করে: 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, বাংলা বিভাগের প্রতি ব্যাচের সংযোগ ক্লাস (টিউটোরিয়াল/প্রেজেন্টেশন), মিডটার্ম পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীকে পরিচয় শনাক্ত করার জন্য কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখতে হবে।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত প্রতিটি ক্লাসে শিক্ষকগণ ইতোমধ্যে শিক্ষার্থীদের অবহিত করেছেন। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো শিক্ষার্থী এ সিদ্ধান্ত পালনে শৈথিল্য দেখাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর অনুষ্ঠিত বিভাগের একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়: '১৮ সেপ্টেম্বর গৃহীত সিদ্ধান্ত যথাযথভাবে যারা পালন করবে না তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। রিটে শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্টার ও বাংলা বিভাগের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

আবেদনে ওই নোটিশকে কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না এবং ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার ও মুসলিম নারী শিক্ষার্থীদের ধর্মীয় আচার পালনে বাধা না নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। পাশাপাশি রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।

পরে আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ বলেন, কান ও  মুখ খোলা রাখতে হবে এটা যারা পর্দা করে তাদের জন্য ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। তাই এ রিট আবেদন করা হয়েছে।


একাত্তর/এআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের  সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ (টিএইচএম) আয়োজিত ‘১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এ বছর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে- বাংলাদেশের দ্রুত...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স বিষয়ক উৎসব ‘ম্যাটেরিয়াল ফেস্ট ১.০’। ম্যাটেরিয়াল রিসার্চ সোসাইটি স্টুডেন্টস চ্যাপ্টার-ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং...
বর্তমান কমিটি বিলুপ্ত করে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৮টি হলে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর