তারেক-জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৯ এপ্রিল

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৫:২৩ পিএম

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে  অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৮ মার্চ) তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন পলাতক তারেক-জোবায়দার পক্ষে আইনজীবী নিয়োগ করতে শুনানি হয়।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান তাদের বিরুদ্ধে অধিকতর শুনানি ও মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেন। এ মামলায় ২০২২ সালের ১ নভেম্বর তারেক রহমান ও জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। এরপর ২০০৮ সালে এই তিনজনকে অভিযুক্ত করে আদালতে  অভিযোগপত্র দাখিল করা হয় ।

এদিকে, মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জোবায়দা। ওই বছরই এ আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

তবে এ সংক্রান্ত চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল মামলা বাতিলের আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবায়দাকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: হোমল্যান্ড: গ্রাহকদের ১০৪ কোটি টাকা লোপাটে তদন্তের নির্দেশ

উচ্চ আদালতের এ খারিজ আদেশের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিল করেন জোবায়দা। এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।


একাত্তর/এসজে

“প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং”, এই পরিচয়ে জনাব তারেক রহমান এখন জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে।
পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে দাঁড়িয়েছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’।
৭৭ বছর বয়সী বিমলা হাজং স্বামী-সন্তানহারা এক অসহায় বৃদ্ধা। বয়সের ভারে নুয়ে পড়েছেন। বাস করেন নেত্রকোনার কলামকান্দায়। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন।...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির নেতা ডা. রফিকের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর