দৈনিকের বিভ্রান্তকর সংবাদে ঢাবি শিক্ষকদের নিন্দা

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০৭:৩৭ পিএম

একটি জাতীয় দৈনিক প্রত্রিকায় সংবাদ প্রকাশের নামে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপতৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ নিজামুল হক ভুঁইয়া ও সাধারণ সম্পাদক ড. জিনাত হুদা সাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বাধীনতা দিবসে ওই জাতীয় দৈনিকর শিশুর ছবির সঙ্গে দিনমজুরের বক্তব্য প্রকাশ করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ে দিনমজুরের সে বক্তব্যে স্বাধীনতাকে ব্যঙ্গ করা হয়েছে। 

শিক্ষক সমিতি জানায়, শিশুটিকে উৎকোচ দিয়ে ছবি তোলা, অভিভাবকের অনুমতি ছাড়া  অপ্রাপ্তবয়স্কের ছবি তোলা সংবাদপত্রের নীতিমালা পরিপন্থি।

image


বিবৃতিদাতারা বলেন, এ ঘটনা মুক্তিযুদ্ধ পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশ পুনগঠনকালে বাংলাদেশ রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিপন্ন করার উদ্দেশে বাসন্তী নামের একজনকে জাল পরিয়ে মিথ্যা সংবাদ পরিবেশনের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। ওই বাসন্তীকাণ্ড যে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সাজানো হয়েছিল তা পরে প্রমাণিত হয়েছে। 

বিজ্ঞপ্তিতে সরকার বিরোধীতার নামে রাষ্ট্রকে অকার্যকর করার অপচেষ্টায় কাউকে বিভ্রান্ত না হবার আহবান জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানানো হয়।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের  সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর