বঙ্গবাজারে ফায়ার সার্ভিস ভবনে ইটপাটকেল নিক্ষেপ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১১:০৮ এএম

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ইটপাটকেল ছুঁড়ে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে গুরুতর আহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবাজারের উল্টোপাশে ফায়ার সার্ভিসের ভবনে এই হামলার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রহিমা খানম বলেন, কিছু উচ্ছৃঙ্খল মানুষ এসে হামলা করেছে। তারা ইটপাটকেল ছুড়েছে এবং ভেতরে থাকা গাড়ি ভাঙচুর করেছে। 

রড নিয়ে বেশ কয়েকজন মানুষকে ভবনে ঢুকতে দেখা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে মূল ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজিত জনতা প্রধান কার্যালয়ের সামনে থেকে সরে গেছে।

সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে পাশের ভবন এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়ে। এছাড়া বঙ্গবাজারের সামনের রাস্তায়ও আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে বঙ্গবাজারে টিনশেড মার্কেটটি পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে। 

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট। তাদের সাথে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবির সদস্যরা। 

আরও পড়ুন: বঙ্গবাজারে আগুন: হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে

ব্যবসায়ীরা দোকানের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে আগুনের ধোঁয়ায় মালামাল সরাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। 


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর