শনিবার থেকে বঙ্গবাজারে বসবে অস্থায়ী দোকান

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৫:৫১ পিএম

রাজধানীর বঙ্গবাজারে আগুনের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে সেখানে আগামী শনিবার থেকে অস্থায়ীভাবে কাপড়ের দোকান বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। চৌকি বসিয়ে হলেও ঈদের আগে অস্থায়ী ভিত্তিতে বসতে চান ব্যবসায়ীরা। 

শুক্রবার জায়গাটি পরিষ্কার করে সেখানে দোকান খোলা যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার সকালে পুড়ে যাওয়া বঙ্গবাজার, ইসলামিয়া মার্কেটসহ ঘটনাস্থল পরিদর্শন করে এসব কথা জানান তিনি। 

ব্যবসায়ীদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে সালমান এফ রহমান বলেন, সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে শনিবার থেকে অস্থায়ীভাবে দোকান খোলার বিষয়ে উদ্যোগ নেয়া হবে। 

এদিকে বঙ্গবাজারের ব্যবসায়ী নেতারা বলেছেন, পোড়া আবর্জনা পরিষ্কার করার বিষয়ে ইতিমধ্যে সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছেন তারা। 

বঙ্গবাজার দোকান মালিক সমিতির মহাসচিব জহুরুল ইসলাম বলেন, পরিষ্কার করার পর তালিকা অনুযায়ী বরাদ্দকৃত দোকান অস্থায়ীভাবে বসবে। 

অস্থায়ী দোকানের বিষয়ে ব্যবসায়ীদের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, শুক্রবার বঙ্গবাজারের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হলে তারা ব্যবসায়ীদের অস্থায়ীভাবে দোকান দেয়ার সুযোগ করে দেয়ার চেষ্টা করবেন ।  

আরও পড়ুন: কমলো চিনির দাম

ব্যবসায়ীদের ক্ষতিপূরণের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, সালমান এফ রহমানের পরামর্শে তারা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন। আগ্রহী ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ব্যাংক হিসাবে সহায়তা পাঠাতে পারবেন। আর এই সহায়তা বিতরণ করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস ও সালমান এফ রহমান। 

গত মঙ্গলবার বঙ্গবাজারের কাপড়ের মার্কেটে লাগা ভয়াবহ আগুনে প্রায় ছয় হাজার দোকান পুড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। 


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর