নাফিজের বিরুদ্ধে মাদক ও পর্নগ্রাফিসহ একাধিক মামলা

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৯:২৬ পিএম

দেশের সন্ত্রাসবাদ মোকাবেলায় অন্যতম অবদান রাখা র‍্যাবের বিরুদ্ধে তথ্য দিতে গিয়ে এক আত্মস্বীকৃত অপরাধীর সাক্ষ্য নিয়েছে জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলে। 

তাদের সাক্ষাতকার নেয়া যুবক নাফিজ মোহাম্মদ একজন আত্মস্বীকৃত মাদক কারবারি। ২০২১ সালে মাদক কারবারের সুনির্দীষ্ট তথ্যের ভিত্তিতেই তাকে আটক করেছিলো র্যাব।

পর্নগ্রাফি ও মাদক মামলায় রোববার রাতে তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। পুলিশ বলছে, এবারও গ্রেফতারের সময় তার বাসায় বিপুল পরিমান মাদক পাওয়া গেছে। 

জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলেতে র‌্যাবের বিরুদ্ধে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় আসা যুবক নাফিজ মোহাম্মাদ আলমকে পর্ণগ্রাফি ও মাদক মামলায় গ্রেফতার করা হয়। 

পুলিশ বলছে পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার করতে গিয়ে তার বাসায় বিপুল পরিমান মাদক পাওয়া যায়। নাফিজের বিরুদ্ধে নারীদের সাথে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে ইন্টারেনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগ আছে বলেও জানায় পুলিশ। আরো জানাচ্ছেন সাজিদ সরকার। 

২০২১ সালের নভেম্বরে রেবের অভিযানে গ্রেপ্তার হন নাফিজ মোহাম্মাদ আলম নামের এই যুবক। সে সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। 

পাওয়া যায় আইস, প্যাথেডিনের মতো ভয়ঙ্কর মাদকও। এছাড়া ওয়াকিটকি, পুলিশের ক্যাপ, টুপিসহ তার বিরুদ্ধে অপরাধমুলক নানা কর্মকান্ডের প্রমান পায় র‍্যাব। 

পুলিশ জানিয়েছে, সিন্ডেকেট নামের একটি ফেসবুক গ্রুপ তৈরি করে মাদকের কারবার করে আসছিল নাফিস। 

ফেসবুক গ্রুপে সে নিজেই ঘোষণা দিয়েছিলো তার কাছ থেকে বিদেশি যে কোন মাদক পাওয়া যাবে। পুলিশের অভিযোগ, অনলাইনেও মদকের ব্যবসা করত নাফিস। 

নারীদের সাথে সম্পর্কের জেরে অন্তরঙ্গ ছবি তুলে সেসব ফেসবুকে ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়ার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা আছে। 

পুলিশ বলছে, সেই মামলায় জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা তামিল করতেই রোববার রাতে বসুন্ধরায় তার বাসায় অভিযান চালানো হয়। এই অভিযানেও মেলে বিপুল পরিমাণ মাদক দ্রব্য। 

ডিএমপির উপকমিশনার আবদুল আহাদ বলেন, নাফিজকে গ্রেফতারের সময় বাসায় অবৈধভাবে রাখা অনেক বিদেশি মদ পাওয়া গেছে। 

সেই সঙ্গে নাফিজ মোহাম্মদ হেফাজত থেকে পুলিশ স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

২০২১ সালের নভেম্বরেও র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। সে সময় নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিলো র‍্যাব। 

তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। তারমধ্যে একটি মাদক ও অপরটি পর্নোগ্রাফি আইনে এবং আরেকটি বিটিআরসির অধীনে।

একাধিক মামলার আসামি ও আত্মস্বীকৃত মাদক কারবারি নাফিজ মোহাম্মাদ আলম। সম্প্রতি ডয়েচে ভেলের র্যাবকে নিয়ে নির্মিত তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় আসেন তিনি। 

তার ফেসবুক জুড়ে নারীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য। যা তার বিকৃত মন মানসিকতার পরিচয় তুলে ধরে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।   

একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও বৈশ্বিক কূটনীতিতে এক অনন্য অধ্যায় সূচনা হতে যাচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। ওই দিন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ...
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করার পরও বিপুলসংখ্যক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন প্রক্রিয়ায় অংশ নেয়নি। শনিবার, প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত দ্বিতীয় ধাপের...
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর