ওভারব্রিজ অপসারণের সাথে আগুনের সম্পর্ক নেই: দক্ষিণ সিটি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৫:১২ পিএম

ঢাকা নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগার সাথে ওভারব্রিজ অপসারণের কোনো সম্পর্ক নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 

শনিবার দুপুরে পাঠানো এ বিবৃতিতে ভিত্তিহীন সংবাদ ও গুজব প্রচার থেকে বিরত থাকারও আহবান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, নিউ সুপার মার্কেটে আগুন লাগাকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি/ স্বার্থান্বেষী মহল নিউ মার্কেটের সাথে সংযুক্ত পথচারী পারাপার সেতুর সংযোগ বিচ্ছিন্নকরণে কর্পোরেশনের উদ্যোগকে সম্পর্কিত করার অপচেষ্টা করছেন। ফলশ্রুতিতে, গণমাধ্যমে বিভ্রান্তিকর ও অনাকাঙ্ক্ষিত সংবাদ প্রচারিত হচ্ছে, যা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৃষ্টিগোচর হয়েছে। এর প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছে।

বিবৃতিতে জানানো হয়, ঢাকা নিউ মার্কেটের সাথে সংযুক্ত পথচারী পারাপার সেতুটি গতবছরই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। তখন সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফলক ঝুলিয়ে দেয়া হয় এবং সেতুটি  বন্ধ করে দেয়া হয়। কিন্তু  পরবর্তীতে ওই প্রতিবন্ধকতা সরিয়ে লোকজন চলাচল করছিল, যা অত্যন্ত অনিরাপদ। এর প্রেক্ষিতে গত ১২ এপ্রিল সেতুটির সাথে মার্কেটের সংযোগ বিচ্ছিন্ন করতে ঠিকাদার নিয়োগ করা হয়। সে ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত দুইটা থেকে ভোর সোয়া পাঁচটা পর্যন্ত সেতুটির সাথে মার্কেটের দ্বিতীয় তলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কর্পোরেশন সেদিনের মতো কার্যক্রম শেষ করে। 

বিবৃতিতে দাবি করা হয়, ভোর পাঁচটা ৫০ মিনিটে আগুন লাগে। ফলে আধাঘণ্টারও বেশি আগে সম্পন্ন সেতুর সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রমের সাথে এ অগ্নিকাণ্ডের দৃশ্যত ও অদৃশ্য কোনও ধরনের সংশ্লিষ্টতা নেই। 

এ দাবির পক্ষে বিবৃতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কারণ হিসেবে জানিয়েছে: 

(১) সেতু বিচ্ছিন্নকরণ স্থান হতে ৪০০ ফুটেরও অধিক দূরত্বে আগুন লেগেছে।

(২) সেতু বিচ্ছিন্নকরণে কর্পোরেশন কোনো গ্যাসকাটার ব্যবহার করেনি। হুইল এক্সক্যাভেটর ব্যবহার করে সেতু বিচ্ছিন্ন করা হয়েছিল। আর বিচ্ছিন্নকরণ স্থানে কর্পোরেশনের কর্মকর্তা, ডিপিডিসির কর্মকর্তা উপস্থিত ছিলেন যাতে করে নিরাপদে এ কার্যক্রমটি সম্পন্ন করা যায়। এছাড়াও সেতুর সাথে মার্কেটের সংযোগ বিচ্ছিন্নকরণের আগে থেকেই সেতুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। 

আরও পড়ুন: ওভারব্রিজ ভাঙ্গতে গিয়ে আগুন, দাবি ব্যবসায়ীদের

শনিবার ভোর পাঁচটা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে বিজিবি, র‍্যাব, পুলিশ, সেনা, বিমান ও নৌ বাহিনীর সদস্যরা।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর