ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৩:৪১ পিএম

রাজধানীর ডেমরায় ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

জানা গেছে, নিহত আব্দুল হাওলাদার (১১) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরমৈশা গ্রামের মৃত সিডু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তিন বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।  

মৃতের বোন লাইজু হাওলাদার জানান, শনিবার বিকেলে এলাকার অন্যান্য ছেলেদের সাথে একটি একতলা ভবনের ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় আব্দুল।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: বাস ও অটোভ্যানের সংঘ‌র্ষে দুইজন নিহত, পাঁচজন আহত

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল বলেন, রোববার দুপুরে আব্দুলের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে যান। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। একই সঙ্গে স্থবির হয়ে থাকা এই প্রকল্পের...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৪১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৮টি শিশু। 
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে জারি করা এই আদেশে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর