রাজধানীতে নকল শিশুখাদ্য তৈরির প্রতিষ্ঠান সিলগালা

আপডেট : ০৮ মে ২০২৩, ০৩:৩৩ পিএম

রাজধানীর ডেমরায় নকল শিশুখাদ্য, পুডিং ও জুস তৈরিতে আল-ফালাক মাল্টি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে বিএসটিআই। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে প্রতিষ্ঠানটির উৎপাদিত প্রায় ১০ লাখ টাকার ভেজাল পণ্য। তবে বিএসটিআই’র উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন প্রতিষ্ঠানটির মালিকপক্ষ।  

সোমবার দুপুরে বিএসটিআই প্রতিষ্ঠানটির কারখানায় ঝটিকা অভিযান চালায়।  

সংস্থাটির উপ-পরিচালক জিসান আহমেদ তালুকদার বলেন, শিশু খাদ্য থেকে শুরু করে বিভিন্ন প্রকার ড্রিংস, এমনকি নানা পদে পুডিং, যেগুলো দেখতে হুবহু নামি কোম্পানির মতো; সেগুলোই বানিয়ে বাজারজাত করে আসছিলো প্রতিষ্ঠানটি। 

তিনি জানান, ফুডগ্রেড হীন রঙ ব্যবহার করে কোয়ালিটিফুল ফ্রুটি, আইস ললি, ড্রিংকু, ফ্রুটু, ফ্রুট পুডিং, পুডিং ম্যাঙ্গ, পুডিং লিচু, অরেঞ্জ ও পাইনাপেল ড্রিংক্স নামে মোট ২৮ প্রকার পণ্য উৎপাদন করে আসছিলো আল-ফালাক। 

পণ্যগুলো যেখানে উৎপাদিত হয়, সেই স্থানের পরিবেশও নোংরা। নেই ল্যাব ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। বিএসটিআই’র অনুমোদন তো নেই-ই; কখনও আবেদনও করেনি প্রতিষ্ঠানটি। পাশাপাশি যেসব কেমিক্যাল, ফ্লেভার ব্যবহার করা হচ্ছে সেগুলোও পরীক্ষা করে দেখা হয়েছে। সেগুলোও অননুমোদিত।

আরও পড়ুন: আমরা খেলতে চাই, কিন্তু বিএনপি পালাচ্ছে: তথ্যমন্ত্রী

অভিযানে আল-ফালাকের মালিকপক্ষ সটকে পড়লেও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে বলেও জানান বিএসটিআইয়ের এই কর্মকর্তা। 


একাত্তর/এসি

East Baker Bread-এর মান ও প্রিজারভেটিভ ব্যবহার নিয়ে সম্প্রতি যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে ভোক্তাদের কাছে সঠিক ও যাচাইযোগ্য তথ্য তুলে ধরতে বিভিন্ন স্বীকৃত ল্যাবরেটরিতে পণ্যের নমুনা...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
দেশীয় বাজারে থাকা বিভিন্ন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার তথ্যে জনমনে ছড়ানো আতঙ্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি জানিয়েছে,...
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর