অনলাইনে শিশু কেনাবেচার পাঁচ হোতা গ্রেপ্তার

আপডেট : ১৯ মে ২০২৩, ০৬:৪৬ পিএম

অনলাইনে বিজ্ঞাপন দিয়ে শিশু কেনাবেচার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র‍্যাব। উদ্ধার করা হয়েছে অপহরণের পর কেনাবেচার শিকার হওয়া এক শিশুকে। 

রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে শুক্রবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র‍্যাব-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান। 

গত ২৬ এপ্রিল মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বাসার সামনে থেকে অপহৃত হন তিন বছরের শিশু মো. সিদ্দিক। তার সন্ধানে নেমেই শিশু কেনাবেচার সঙ্গে জড়িত পাঁচজনকে ধরেছে র‍্যাব সদস্যরা। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- অপহরণকারী পীযূষ কান্তি পাল (২৯), তার  সহযোগী ও স্ত্রী রিদ্ধিতা পাল (২৫), শিশু বিক্রির মধ্যস্থতাকারী সুজন সুতার (৩২), শিশুর ক্রেতা পল্লব কান্তি বিশ্বাস (৫২) ও তার স্ত্রী বেবী সরকার (৪৬)।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমে তারা শিশু কেনাবেচার মধ্যস্থতাকারী সুজন সুতারকে ঢাকার শাহবাগ থেকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার থেকে ধরা হয় পীযুষ ও রিদ্বিতা দম্পতিকে। 

এরপর বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার তাড়াসি গ্রাম থেকে উদ্ধার করা হয় শিশুটিকে।

তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ জোগাড় করে র‍্যাব দেখতে পায়, ২৬ এপ্রিল বেলা ১টা ৭ মিনিটে শিশুটিকে কোলে নিয়ে পালাচ্ছে পীযুষ। চকলেট ও আম খাওয়ানোর পর বড় বোন হুমায়রাসহ আরও সাত আটজন শিশুর সামনেই অপহরণ করা হয় সিদ্দিককে।  

এই ঘটনায় শিশুটির বাবা গত ২৭ এপ্রিল মোহাম্মদপুর থানায় প্রথমে একটি জিডি ও পরে মামলা করেন। পরে তার আবেদনে মামলার তদন্তে নামে র‍্যাব। 

র‌্যাবের দাবি, এই চক্রের মূলহোতা পীযুষ কান্তি। তার স্ত্রী রিদ্ধিতা পাল ‘সনাতনী উদ্যোক্তা ফোরাম’ নামে একটি ফেসবুক গ্রুপে বাচ্চা বিক্রির পোস্ট দেয়। সেখানে সুজন সুতার নামের একজন যোগাযোগ করলে নিজের ১১ মাসের সন্তান প্রনিল পালের ছবি দিয়ে দরিদ্র গৃহকর্মীর সন্তান হিসেবে তাকে বিক্রির প্রস্তাব দেয়।

সুজনের আত্মীয় পল্লব কান্তি বিশ্বাস ও বেবী সরকার শিশুটিকে কেনার জন্য দুই লাখ টাকায় চুক্তি করে। কিন্তু নিজের সন্তানকে না দিয়ে তিন বছরের সিদ্দিককে চুরি করে তাদের কাছে বিক্রি করে পীযুষ। 

র‍্যাব-২ অধিনায়ক আনোয়ার হোসেন খান বলেন, অপহরণকারী পীযূষ কান্তির বিরুদ্ধে এর আগেও মানবপাচারের মামলা হয়েছিল। 


একাত্তর/আরবি 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নতুন বোলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল পর্ব আজ (২৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগ থেকে শুরু হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৫৮ জন।  
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর