যাত্রাবাড়ীতে মই থেকে পড়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

আপডেট : ২১ মে ২০২৩, ০৪:১০ পিএম

যাত্রাবাড়ীতে কারখানার গোডাউন তৈরির কাজ করতে গিয়ে মই থেকে পড়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

রোববার দুপুর একটার দিকে যাত্রাবাড়ীর সামাদনগরে একটি পাইপ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওয়েল্ডিং মিস্ত্রি মাইনুল ইসলাম (৩০) বরিশালের বাসিন্দা। বর্তমানে তিনি শনির আখড়া এলাকায় থাকতেন। 

নির্মাণকাজের ঠিকাদার মো. জাকির হোসেন জানান, প্রাত্যহিক মজুরির ভিত্তিতে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন মাইনুল। একতলা পরিমাণ ওপরে ওয়েল্ডিং করার জন্য মই লাগিয়ে ওপরে ওঠার সময় মই নিয়ে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর দুপুর সোয়া দুইটায় তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর গলায় ফাঁস

সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর