কোভিডের সময় ডাক্তারদের থাকা-খাওয়ার বিল পেলেন হোটেল মালিকেরা

আপডেট : ৩০ মে ২০২৩, ০৭:২২ পিএম

অবশেষে আড়াই বছর পর কোভিড চলাকালীন সময়ের আবাসিক হোটেলে চিকিৎসক ও নার্সদের থাকা খাওয়ার ও পরিবহন ভাড়া সহ মোট বকেয়া বিলের মধ্যে ৭ কোটি ৮৫ লাখ টাকার চেক পেলো হোটেল মালিকগণ। বাকি টাকার চেক আগামী এক সাপ্তাহের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক। 

মঙ্গলবার দুপুরে ঢামেক  হাসপাতালের কনফারেন্স রুমে হোটেল মালিকদের কাছে তাদের পাওনা টাকার চেক তুলে দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, তাদের  মোট বাকি ছিল ১১ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ০২ টাকা। এর মধ্যে মঙ্গলবার ৭ কোটি ৮৫ লাখ টাকার চেক দেয়া হয়েছে। 

টাকা পেয়ে হোটেল মালিকদের পক্ষ থেকে হোটেল রহমানিয়ার মালিক জনাব ইয়াহিয়া প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ও হাসপাতাল পরিচালকদেরর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি বলেন, আমাদের ন্যায্য পাওনা পেয়ে আমরা আনন্দিত। এখনো কিছু টাকা বকেয়া আছে, যা কিছু দিনের মধ্যে দিয়ে দিবে বলে আশ্বস্ত করেন পরিচালক। 

এই টাকার ভেতর অন্তর্ভুক্ত ছিল ২০টি হোটেলের পরিবহন সহ মোট ২৬টি প্রতিষ্ঠানের বিল। 

উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে  আরও  উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকিলে কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা.খালেকুজ্জামান হোটেলের মালিক সহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগন।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর